editor
প্রকাশিত: 4:27 PM, August 28, 2021

মোল্লারগাওয়ে জনসংযোগ ও মতবিনিময় নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবো শফি আহমদ চৌধুরী
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, নদী ভাঙ্গন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর একটি অন্যতম সমস্যা। সুরমা ও কুশিয়ারার ভাঙ্গনে প্রতিবছরই এই তিন উপজেলার কোন কোন এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে মোল্লারগাও, কামালবাজার সড়ক বেশ হুমকির মুখে। কিন্তু পানি উন্নয়নের বোর্ডের এদিকে কোন সুনজর নেই। অথচ পানি সম্পদ মন্ত্রণালয় নদী ভাঙ্গন প্রতিরোধে শতশত কোটি টাকা ব্যয় করছে। তিনি বলেন, আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে মোটর গাড়ি (কার) মার্কায় ভোট দিন। নির্বাচিত হলে প্রথমেই নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর উদ্যোগে নেব। যাতে করে এই অঞ্চলের মানুষের জানমাল রক্ষা হয়। শফি চৌধুরী বলেন মানুষের জন্য কাজ করার তাগিদ থেকে এই উপ-নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার সাথে আরো যারা প্রার্থী আছেন তাঁরা এই অঞ্চলের মানুষের জন্য অতীতে কী করেছেন তা বিবেচনার দায়িত্ব আপনাদের। কেউ কেউ আবার ব্যাংকের টাকা লুঠপাট ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামীদের নিয়েও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জনগণকে ধোকা দিয়ে পার পাওয়া যাবে না। তিনি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শনিবার (২৮ আগস্ট) আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমার মোল্লারগাও ও বরইকান্দি ইউনিয়নে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান। এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১