editor
প্রকাশিত: 5:07 PM, August 28, 2021

কোম্পানীগঞ্জে সাউথ এশিয়া রেডিও ক্লাব সিলেটের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
কোম্পানীগঞ্জে প্রতিনিধি::
রেডিও তেহরানের প্রচারনার অংশ হিসেবে বাংলাদেশ-ইরান মৈত্রী শিরোনামে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখা।
শুক্রবার (২৭ আগস্ট ২০২১) বিকালে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়ার সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।
এসময় দিদারুল ইকবাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কোন দেশের মোট আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। পৃথিবীর বেশিরভাগ দেশেই বনভূমি রক্ষা করতে না পারার কারণে বৃক্ষহীনতায় অনেক অঞ্চলে মরুভূমির সৃষ্টি হচ্ছে। তাই আসুন আমরা নিজেদের বাঁচার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত একটি করে হলেও গাছের চারা রোপণ করি। রেডিও তেহরান সম্পর্কে দিদারুল ইকবাল বলেন, রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ ও ইরানের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অপরদিকে ইথারের মাধ্যমে দু’দেশের মধ্যে তথ্য বিনিময়ের জন্য সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট জেলা শাখা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।
ক্লাবের সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন বলেন, ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ দিনের। বেতার তরঙ্গের সাহায্যে দু’দেশের মধ্যে তথ্য, বিনোদন ও সংস্কৃতি আদান-প্রদান হচ্ছে। আমরা বাংলাদেশ ইরানের এই মৈত্রী সম্পর্ককে স্মৃতিময় করে রাখতে “বাংলাদেশ-ইরান মৈত্রী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি” গ্রহণ করেছি।
আলোচনা সভা শেষে ক্লাবের নেতৃবৃন্দ “বাংলাদেশ-ইরান মৈত্রী” শিরোনামে কয়েকটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন এবং স্থানীয়দের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, ক্লাব সদস্য মো: আকবর আলী, শিল্পী আক্তার মীম, নুসরাত জাহান নিঝুম, জান্নাতুল ইসলাম এহসান, লাবীব ইকবাল, মো: আব্দুল হামিদ, বাউল এছহাক, মো: সায়দুল হক, মো: নাছির, মো: আরিফ, ইউনুছ মিয়া, মো: মুন্না, মো: কামাল প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ