editor
প্রকাশিত: 5:31 PM, August 28, 2021

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সিলেটে সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসার মো. আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই স্লোগান সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।
শনিবার দুপুর ১২ টায় সিলেট জেলা মৎস্য ভবনের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো. জিল্লুর রহমান, সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, মৎস্য জরিপ কর্মকর্তা গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জের খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর, সিলেট মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অরুন বরুন সরয়ার, সিলেট মৎস্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নৃপেন্দ্র চন্দ্র সরকার।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজ আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আব্দুর রশিদ মো. রেনু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জহিরুল ইসলাম মিশু ও দৈনিক শ্যামল সিলেটের ফটো জার্নালিস্ট আহমেদ শাহীন প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা মৎস্য অফিসার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১