editor
প্রকাশিত: 6:23 PM, August 28, 2021

এবার দল ছাড়লেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লোকমান
সিলেটে এবার দল ছাড়লেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান। শনিবার (২৮ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে তিনি তাঁর পদত্যাগপত্র প্রেরণ করেন।
পদত্যাগপত্রে স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ লোকমানুজ্জামান লোকমান উল্লেখ করেন, ‘আমি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ৫নং যুগ্ম আহবায়ক পদে ছিলাম। কিন্তু কমিটিতে তুলনামূলক বিভিন্ন পর্যায়ের নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং তৃণমূলের নেতৃত্বের প্রতিফলন ঘটেনি। তাই আমি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করলাম। এর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণার পর সিলেট বিএনপিতে ক্ষোভের সৃষ্টি হয়। দলের ত্যাগী ও পরীক্ষিতদের নতুন কমিটিতে মূল্যায়ন না করায় আনুষ্ঠানিকভাবে বিএনপি ছাড়ার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট বিএনপির প্রভাবশালী নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তাঁর দল ছাড়ার ঘোষণার পর পরই পদত্যাগের হিড়িক পড়ে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনে। এ ধাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির পদবিধারী ১০ নেতা একযোগে পদত্যাগ করেন।পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে দল ছাড়েন ১৪টি উপজেলা ও পৌর কমিটি এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড কমিটির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়কসহ দুই শতাধিক নেতাকর্মী।ঘোষণা দিয়ে পদত্যাগ করেন জেলা তাঁতিদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকও। আগামি সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা ও মহানগর বিএনপির বড় একটি অংশ দল ছাড়ার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এমন নজিরবিহীন গণপদত্যাগ অতীতে কখনো সিলেট বিএনপি পরিবারে দেখা যায়নি। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ