editor
প্রকাশিত: 7:35 PM, August 28, 2021
সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব মিশে আছে। তাই তাঁর আদর্শকে অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ কে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শহীদ জিয়ার অসমাপ্ত কাজ ও স্বপ্ন পূরণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আমরা শহীদ জিয়ার রাজনীতিকে অনুসরণ করে বিএনপিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করব।
তিনি শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর শাখার উদ্যোগে ভাতালিয়াস্থ এলাকায় আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ সিলেট মহানগর শাখার আহ্বায়ক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এর সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট, শাকীল আহমদ খান, রোমেল আহমদ, মো. সহিদুল ইসলাম খোকন, মফিজ আহমদ, বিলাস জিত শেখ, মো. সোলেমান আহমদ হুমায়ুন, জালাল উদ্দিন, মির সাইদুর রহমান আরাফাত, আলীম উদ্দিন, মো. আলী আব্বাস, তারেক আহমদ, তাজ উদ্দিন, মাসুক, মো. সাদেক, মো. হামিদ, ইকবাল হোসেন লিটন, আনিসুর রহমান আকাশ, আনোয়ার হোসাইন, শেখ সিদ্দিক পারভেজ, ফারুক আহাদ, আব্দুল আলীম, রফিকুল ইসলাম প্রমুখ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১