editor

প্রকাশিত: 7:44 PM, August 28, 2021

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলী সোহাইল নিজ ইউনিয়নে সংবর্ধিত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলী সোহাইল নিজ ইউনিয়নে সংবর্ধিত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলী সোহাইল নিজ ইউনিয়নে সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য মোঃ আলী সোহাইলকে নিজ ইউনিয়নে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮ টায় খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে মোঃ আলী সোহাইল এর বাড়িতে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক লায়েছ আহমেদ।

বিশ্বনাথ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম কয়েছ আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাওলানা আবুল বাশার মোহাম্মদ ফারুক।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সদস্য আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহমেদ মুবাচ্ছির জহির, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম কোরেশী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নিরব আহমদ সিজিল, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, লিয়াকত আলী, ইসমাইল আলী, জমশেদ আলী, ফরিদ আলী নিজামুদ্দিন, জালাল উদ্দিন ইমাদ উদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ

প্রধান অতিথির বক্তবে মাওলানা আবুল বাশার বলেন, অবৈধ ভাবে ক্ষমতায় বসে ইতিহাস বিকৃত করার চর্চায় নির্লজ্জতা প্রদর্শন করছেন প্রধানমন্ত্রী।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর দুটি শক্তিশালী কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আগামী দিনে দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সহ গণতন্ত্রের মুক্তি ও গুম হওয়া গণমানুষের নেতা এম ইলিয়াস আলী ও গাড়ির ড্রাইভার আনসার আলীর মুক্তির সকল যৌক্তিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় তাদের ইউনিয়নের সন্তান মোহাম্মদ আলী সোহাইল কে জেলা শাখার সদস্য নির্বাচিত করায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১