editor
প্রকাশিত: 9:26 PM, August 28, 2021
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ইউপি প্রকল্প ক্ষেত্র সহকারী সালমা বেগম, মৎস্য সম্প্রসারণ কর্মী ওলিউর রহমান প্রমূখ। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি উপজেলার বিভিন্ন মৎস্য জলাশয় ও মৎস্য জীবিদের কথা উল্লেখ করে বলেন ২৮ আগস্ট হতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ সপ্তাহ উপলক্ষে কানাইঘাট মৎস্য অফিসের উদ্দ্যেগে বেশ কিছু কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সপ্তাহের প্রথম দিন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সহ প্রচার-প্রচারণার জন্য উপজেলা ব্যাপী মাইকিং করা হচ্ছে। আজ ২৯ আগস্ট ভার্চুয়াল সভার মাধ্যমে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হবে এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা সহ সফল জেলেদের পুরুষ্কৃত করা হবে। আগামীকাল ৩০ আগস্ট মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ আগস্ট ও পহেলা সেপ্টম্বর এ দুদিন মৎস্য চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান সহ পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে।
এছাড়াও বিভিন্ন হাট-বাজারে প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২ সেপ্টম্বর উপকরণ বিতরণ ও শেষ দিনে সমাপণী অনুষ্টানের মধ্যদিয়ে কানাইঘাটে শেষ হবে জাতীয় মৎস্য সপ্তাহ। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কানাইঘাট প্রেসক্লারে সহ-সভাপতি আব্দুন নুর ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন উপজেলার বিভিন্ন হাওড় সহ জলাশয়ে দেশীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে কারেন্ট জালের অপ-ব্যবহার বন্ধ ও মৎস্য খামার বৃদ্ধি করার লক্ষ্যে মৎস্য অফিসের তৎপরতা আরো বাড়ানোর উপর গুরুত্ব দেন এবং জাতীয় মৎস্য সপ্তাহের সকল আয়োজনে সাংবাদিকরা সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস্থ প্রদান করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ