editor
প্রকাশিত: 8:16 PM, August 29, 2021

সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
সিলেট জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন জেলার ১৩০ জন বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ভিডিপি সদস্যদের ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার ৩০ জন ভিডিপি সদস্যদের ৭০ দিন মেয়াদী বেসিক কম্পিউটার শুরু হয়েছে।
সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী।
আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক এনামুল খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মাহমুদুল হক।
সার্কেল অ্যাডজুটান্ট ও কোয়ার্টার মাষ্টার এএসএম এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষার্ণীবৃন্দ।
সিলেট জেলার ১৩ উপজেলা থেকে বাছাইকৃত ১৩০ জন ভিডিপি সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে শরীর চর্চা, হালকা অস্ত্র চালনা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, পরিবার পরিকল্পনা, হাঁস-মুরগী ও পশু পালন, মৎস্য চাষ, পয়ঃপ্রণালী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সংগঠনের পরিচিতি সহ উন্নয়নমূলক প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে ক্লাস নিবেন।
প্রধান অতিথি নূরুল হাসান ফরিদী বলেন, এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ভিডিপির সদস্য নিজেরা স্ববলম্বী হওয়া, দেশ, সমাজ ও পরিবারকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে। দেশগড়ায় অবদান রাখতে হবে। তিনি সুষ্ঠু ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ