editor
প্রকাশিত: 2:35 PM, August 30, 2021

এসনিক’র মতবিনিময় সভায় বক্তারা এসিড সন্ত্রাস কমলেও বেড়েছে মাদকের ভয়াবহতা
এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) এর সভায় বক্তারা বলেছেন এসিডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এসিড নিক্ষেপ অনেকটা কমেছে। কিন্তু সমাজের সর্বত্র মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে। পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুক প্রথাও ক্রমশ বাড়ছে। আজ সোমবার (৩০ আগস্ট) সকালে সিলেট নগরীর একটি হলে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা এডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজারের পরিচালনায় সভায় বক্তারা আরো বলেন, যেহেতু বর্তমানে এসিড সন্ত্রাস কমেছে তাই সংগঠনের কার্যক্রমের পরিধি অন্যান্য দিকে বাড়াতে হবে। সমাজের সর্বত্র ছড়িয়ে পড়া মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যুব সমাজকে কর্মময় করার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক তুলে ধরতে হবে। এসনিককে মাদক, যৌন নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করার জন্য বক্তারা আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিএমএ এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শামীমুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা শাখার সভাপতি ফারুক মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আশরাফুল আলম নাসির, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সাত্তার মামুন, সমাজসেবী আলমগীর হোসেন, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ওমর মাহবুব, ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন কাওছার প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ