editor
প্রকাশিত: 3:46 PM, August 30, 2021

বিশ্বনাথে কবরস্থান নিয়ে দু’পক্ষে উত্তেজনা
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে যৌথ পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি। এ ঘটনায় একটি পক্ষ ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি গ্রাম লাগোয়া বেতসান্দি মৌজার জেল নং-৩৪, ৩৬৪ খতিয়ানের ১৮৪৩ নাম্বার দাগে ১ একর বিশ শতক জায়গার উপর একটি পারিবারিক কবরস্থান রয়েছে।
এটি গ্রামের একই গোত্রের মৃত আজর আলীর ছেলে ফয়জুল ইসলাম গং ও মৃত আলা উদ্দিনের ছেলে সায়েকুর রহমান সায়েকগংসহ পাঁচ পরিবারের পূর্ব পুরুষীয় যৌথকবরস্থান। গেল ২৯ আগস্ট সকালে সায়েকুর রহমান, মৃত ইব্রাহিম আলীর ছেলে সামছুল ইসলাম, মৃত হান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া ও সোনাহর আলীর ছেলে আহাদগংরা মিলে জোরপূর্বক খবরস্থানের গাছ-গাছালি কেটে নিয়ে যান।
মুুছে দেয়ার চেষ্টা করেন ফয়জুল ইসলাম’র পূর্ব পূরুষের নাম। এ অবস্থায় ফয়জুল ইসলাম গংরা আপত্তি জানালে অপর পক্ষ তাদের প্রাণে হত্যার হুমকি দিয়ে মারমুখি হন। তখন পঞ্চায়েতের লোকজনের মধ্যস্থতায় সংঘর্ষ থেকে রক্ষা পায়।
ফয়জুল ইসলাম জানান, তারা ও আমাদের পাঁচজন পূর্ব পুরুষ মিলেমিলে এ কবরস্থান নির্মাণ করেছিলেন। তাদের নামে রেকর্ডও আছে। সম্প্রতি তারা আমাদের বঞ্চিত করার পায়তারা চালায়। এক পর্যায়ে নির্বিচারে একাধিক গাছ কেটে নেয় ওরা।
বক্তব্য জানতে অভিযুক্ত সায়েকুর রহমানের মুুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই সৈয়দ ফখরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে সর্তক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে তিনি জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ