editor
প্রকাশিত: 5:54 PM, August 30, 2021

সিফডিয়া’র সেলাই মেশিন বিতরণ যুবশক্তিকে কাজে লাগালে সমাজ ও দেশের উপকার হয় -ডা. হিমাংশু লাল রায়
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায় বলেছেন, প্রশিক্ষিত যুবশক্তিকে কাজে লাগালে তারা যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি সমাজ ও দেশেরও উপকার হয়। সমাজের এতিম দুস্থ মানুষের কল্যাণে আমাদের সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।
গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস-মিডিয়া সিফডিয়া’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণকালে তিনি একথা বলেন।
সিফডিয়ার উদ্যোগে ‘এসো কাজ করি স্বাবলম্বি হই’ প্রকল্পের আওতায় গত ২৮ আগস্ট ২০২১ শনিবার সকালে এতিম মেয়েকে সেলাই মেশিন প্রদান করা হয়। সিফডিয়া’র চেয়ারম্যান অধ্যাপক শেখ মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ম-ল, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিরাজুম মুনির, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্ঠ হাসপাতাল সিলেট-এর জুনিয়র কনাসলটেন্ট ডা. রুবিনা ফারজানা, মেডিক্যাল অফিসার ডা. নাসরিন সুলতানা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম. গৌছ আহমদ চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ