editor
প্রকাশিত: 7:47 PM, August 30, 2021

সিলেটে জাতীয় পার্টির আলোচনা সভায় বাবলু আতিককে বিজয়ী করলে পল্লীবন্ধু এরশাদের আত্মা শান্তি পাবে
জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ সিলেটবাসীকে ভালবাসতেন। সিলেটের মানুষের প্রতি তাঁর আত্মার টান ছিল। আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক পল্লীবন্ধুর এরশাদের বিশ্বস্থ সহচর ছিলেন। তাই আসন্ন উপ নির্বাচনে আতিককে সিলেটবাসী বিজয়ী করলে সাবেক রাষ্ট্রপতি এরশাদের আত্মা শান্তি পাবে। বাবলু বলেন, সিলেটের উন্নয়নের জন্য আতিক তার সর্বশক্তি নিয়োগ করবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন। ইনশাআল্লাহ লাঙ্গলের বিজয় সুনিশ্চিত।
সোমবার বিকেলে দক্ষিণ সুরমার বাইপাস্থ আল নূর কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ স্বরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউদ্দিন বাবলু আরও বলেন, সিলেটে এসে আতিকের জনপ্রিয়তা দেখে আপ্লুত হয়েছি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ তিন উপজেলাতেই লাঙ্গলের জয়জয়কার। ৪ তারিখে আতিককে বিজয়ী করে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন। লাঙ্গল বিজয়ী হলে গণতন্ত্রের জয় হবে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব সাবেক এই মন্ত্রী বলেন, পেশীশক্তি দিয়ে বল প্রয়োগ করে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। জিততে হলে জনগণের ভালবাসা আদায় করে নিতে হয়। জাতীয় পার্টির প্রার্থী আতিক জনগণের ভালবাসায় এগিয়ে যাচ্ছেন। ষড়যন্ত্র করে আতিকের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ।
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব উছমান আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাঠোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিজবাহ, সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী বাবু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এড. মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ, সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, যুগ্ন মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাজী বাবুল হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান ও আ ন ম ওহিদ কনা, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির হোসেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দিন খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১