editor
প্রকাশিত: 8:05 PM, August 30, 2021

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে এনে শাস্তি কার্যকর করলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে : সৈয়দা জেবুন্নেছা হক
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, সাবেক সংসদ সদস্য ও অঙ্গীকার জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, ’৭৫ এর ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ২৬ জন নিহত হন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতিকে কঙ্কল মুক্ত করেছেন। বাংলার মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করলেই তাঁর আত্মা শান্তি পাবে। জাতির পিতার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। তাঁর হাতকে শক্তিশালী করে বিশেষ করে নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলতে হবে। তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি সোমবার বিকালে নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এতিম শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অঙ্গীকার জনকল্যাণ সংস্থা তাঁতীপাড়া সিলেট আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সাংবাদিক এম. আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, রায়নগর সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্ত্বাবধায়ক সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সহ সাধারণ সম্পাদক মাধুরী গুন, সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক মেম্বার নুরুন্নাহার বেগম, সমাজসেবী সদর উদ্দীন প্রমুখ।
পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সরকারি শিশু পরিবার (বালিকা) এর ধর্মীয় শিক্ষক হাফিজ আব্দুল মালিক। দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।- বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ