editor

প্রকাশিত: 8:20 PM, August 30, 2021

সিলেটি বাজার সুপার সপ এ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

সিলেটি বাজার সুপার সপ এ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

সিলেটি বাজার সুপার সপের ক্রেতাদের ক্রয়কৃত ১৫শ ও ৩ হাজার টাকার মেগা র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ১৫শ টাকার ক্রয়কৃত পণ্যের র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ডিনার সেট, দ্বিতীয় পুরস্কার ব্লেন্ডার মেশিন, তৃতীয় পরিস্কার এসবি গিফট বক্স।

তিন হাজার টাকার ক্রয়কৃত পণ্যের র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ৪০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ২য় পুরস্কার ডিনার সেট,তৃতীয় পুরস্কার এসবি গিফট বক্স সহ ৫৩৭টি পুরস্কার বিতরণ করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সততাই হচ্ছে ব্যবসায়ের মূলধন। ক্রেতাদেরকে না ঠকিয়ে সৎভাবে ব্যবসা করলে মহান আল্লাহ যেমন খুশী হন, তেমনি ব্যবসায়ও সফল হওয়া যায়। ব্যবসা করতে অর্থ প্রয়োজন, তবে তার চেয়েও বেশি প্রয়োজন সততার। ব্যবসায় প্রতিশ্রুতি, শ্রম ও সততা থাকলে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়ায় না। ব্যবসা যত বাড়বে দেশের অর্থনীতি তত মজবুত হবে এবং আরো মানুষের কর্মসংস্থান হবে। কর্মমুখী সমাজে অপরাধপ্রবণতা কম থাকে, তাতে দেশ ও জাতি উন্নত হয়। তিনি বলেন, সিলেটে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের নাম সিলেট না লিখে বিভিন্ন নাম রাখা হয়। আজ সিলেটি বাজার সুপার শপ নামের ব্যবসা প্রতিষ্ঠান দেখে খুবই ভালো লাগল। সুন্দর একটি নাম দেওয়ায় আমি প্রতিষ্ঠানের পরিচালক সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমি এ ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি।

তিনি সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় নগরীর লামাবাজারস্থ ‘সিলেটি বাজার সুপার শপ’ এর মাসব্যাপী ক্রেতাদের পণ্য ক্রয়ের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসাদুজ্জামান শিপুর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রতিষ্ঠানের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো. রাজা মিয়া।

‘সিলেটি বাজার সুপার শপ’ এর চীফ ফাইনান্স এন্ড এডমিন মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাজ্জাক আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজার মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, ম্যানেজমেন্ট কর্মকর্তা মোহাম্মদ কাউসার খান, চীফ ফ্লোর ইনচার্জ মোহাম্মদ আকাশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ