editor

প্রকাশিত: 1:49 PM, August 31, 2021

বঙ্গবন্ধুর আত্মজীবনী ব্রেইল বই প্রদান অনুষ্ঠান

বঙ্গবন্ধুর আত্মজীবনী ব্রেইল বই প্রদান অনুষ্ঠান

বঙ্গবন্ধুর আত্মজীবনী ব্রেইল বই প্রদান অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জীবনী পাঠের মাধ্যমে প্রতিবন্ধীরা দেশের ইতিহাস জানতে পারবে : বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান

সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয় অপরিহার্য ইতিহাস। বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠের মাধ্যমে মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানা সম্ভব। ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠের মাধ্যমে সমাজের প্রতিবন্ধীরাও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবে। এর মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষদেরকে বেশি গুরুত্ব ও সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে বিশেষ জনগোষ্ঠি সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি সমাজের সবাইকে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

বিভাগীয় কমিশনার গত ২৯ আগস্ট রোববার সকালে জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।

জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিডিএফ’র সহ সভাপতি এ.এইচ.এম ইসরাঈল আহমদ, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইনোভেটর সিলেটের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি, জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ওলিউর রহমান।

জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিডিএফ’র হিসাব রক্ষক ফজলে এলাহী, শিক্ষিকা নমিতা রাণী দে, রুবিনা আক্তার, রায়হান খান, জিডিএফ’র সাধারণ পরিষদের সদস্য জেসমিন বেগম সহ শিক্ষার্থীবৃন্দ।

পরে প্রধান অতিথি জিডিএফ এর শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল বই প্রদান করেন। এর আগে জিডিএফ’র শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও দেশের গান পরিবেশন করেন। -বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ