editor
প্রকাশিত: 5:29 PM, August 31, 2021

জাতীয় তদন্ত কমিশন গঠন কর: জাসদ
বঙ্গবন্ধু হত্যাকান্ড ও পূর্বাপর ঘটনা নিয়ে ষড়যন্ত্র- চক্রান্ত প্রতিহত কর: জাসদ
বঙ্গবন্ধু হত্যাকান্ড, জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকান্ড, ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যু, ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যূত্থানের সাথে জিয়ার বিশ্বাসঘাতকতা, জিয়ার আমলে সশস্ত্রবাহিনীর অভ্যন্তরে অসংখ্য অফিসার ও সিপাহী হত্যাসহ এসময়কালের ঘটনাবলি নিয়ে ইচ্ছামত মিথ্যাচার করে খুনীদের আড়াল করা ও সত্য ধামাচাপা দেয়া বন্ধ করতে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা ।
বঙ্গবন্ধু হত্যাকান্ড ও এর পূর্বাপর ঘটনাবলি নিয়ে এলোপাথারী কথাবার্তা খুনীদের আড়াল করছে, বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সুফলভোগী ও বঙ্গবন্ধু হত্যাকান্ডের ধারক-বাহক মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থার রাজনীতিকেই সুবিধা দিচ্ছে, এই ষড়যন্ত্র- চক্রান্তের রাজনীতিকে প্রতিহত করতে হবে নির্মূল করতে হবে।
সোমবার (৩০ আগস্ট) রাতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলাও মহানগর শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ- সভাপতি মজির উদ্দিন আনসার, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আহমেদুল কিবরিয়া বকুল, কৃষি বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, মহানগর শাখার নেতা সাইফুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ