editor
প্রকাশিত: 5:35 PM, August 31, 2021
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহোৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সিলেট নগরীর যুগলটিলা ইসকন মন্দিরে ১২৫ পাউন্ড ওজনের কেক কাটার পাশাপাশি শ্রীল প্রভুপাদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল, সকাল সাড়ে ৭ টায় শ্রীল প্রভুপাদ গুরুপুজা, সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ৯ টায় শ্রীমদ্ভগবদগীতা পারায়ণ ও শ্রীল প্রভুপাদের জীবনী-গ্রন্থ পাঠ, সকাল ১০টায় শ্রীল শ্রভুপাদের মহা-অভিষেক অনুষ্টান, সাড়ে ১২টায় আরতি নিবেদন ও শ্রীল প্রভুপাদের চরণকমলে ১০২৫ লাল গোলাপ নিবেদন ইত্যাদি। পৃথক আয়োজনে সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিকিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন হবিগঞ্জ মন্দিরের অধ্যক্ষ ঔধার্য্য গৌর দাস ব্রহ্মচারী, ইসকন বাংলাদেশের সিনিয়র বৈষ্ণব বিহারী কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট শ্রীচৈতন্য ইনন্সিটিউটের পরিচালক সংকীর্তন নিতাই দাস ব্রহ্মচারী প্রমুখ। ব্যাসপূজা উৎসবে ১০২৫ পদের ভোগ অর্পণ করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১