editor

প্রকাশিত: 6:17 PM, August 31, 2021

সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু

সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু

সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু

নিজস্ব প্রতেবেদক
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনের দিকে চেয়ে আছে সারাদেশের মানুষ। এটা সরকারের একটি অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় সরকারকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তা না হলে দেশ চরম সংকটের মধ্যে পড়বে। সেই সংকট কাটিয়ে উঠা সরকারের পক্ষে সম্ভব হবে না।

মঙ্গলবার বিকেলে সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে নগরের মিরাবাজারস্থ একটি হোটেলে জেলা জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাবলু বলেন, বর্তমানে দেশে শুধু সরকারি দল নির্বাচন করছে। আর কোনো দল নির্বাচনে আসছে না। জাতীয় পার্টি নির্বাচনে আসার কারণ হচ্ছে সরকার যাতে বারবার একই ভুল না করে। তারপরও সরকার ভুল করে যাচ্ছে। ভোট কারচুপি করতে করতে সাধারণ মানুষের কাছে ভোটের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই মানুষ আর ভোট দিতে আসে না। সিলেট-৩ আসনের নির্বাচনের মাধ্যমে দেশব্যাপী একটা উদাহরণ তৈরি হোক। যাতে মানুষ ভোট দিতে উদ্বুদ্ধ হয়। দীর্ঘদিনের ভোট কারচুপির ধারাবাহিকতা বন্ধ করে জনগণের সেই ধারণা পাল্টানোর সুযোগ রয়েছে এই নির্বাচনে।

জাপা মহাসচিব বলেন, করোনা পরিস্থিতি মাঝে অনুষ্ঠিত দুটি নির্বাচনে মাত্র ৩ ও ১০ শতাংশ ভোট পড়েছে। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন সুষ্ঠ না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। আমাদের দেশে গণতন্ত্র খুব মুমূর্ষ অবস্থায়। সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সিলেট-৩ আসনের নির্বাচন দিয়ে মুমুর্ষ গণতন্ত্রকে সতেজ করতে হবে। তা না হলে দেশে আর গণতন্ত্র থাকবে না।

মহাসচিব বাবলু আরও বলেন, সিলেটের এই নির্বাচনটা অংশগ্রহণমুলক হোক এটাই আমাদের প্রত্যাশা। ব্যালটের মাধ্যমে যে ফলাফল হোক আমরা মাথা পেতে মেনে নেব। কিন্তু মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সে নিশ্চয়তা সরকার নিশ্চিত করতে হবে। ভোট মানুষের সাংবিধানিক অধিকার এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

জিয়া উদ্দিন বাবলু বলেন, সিলেটে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। সিইসি আমাদের আশ^স্ত করেছেন ভোট সুষ্ঠু হবে। একই সাথে আমরা সিলেটের রিটার্ণিং কর্মকর্তার সাথে দেখা করে তাকেও একই অনুরোধ করেছি। তিনিও আমাদের আশ^স্থ করেছেন। তারপরও আমরা শঙ্কিত। কারণ মাঠের অবস্থা কি সেটা নতুন করে বলার নেই।

সিলেট-৩ আসনের ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট মানুষের একটা আমানত। আপনারা ৪ সেপ্টেম্বর লাইন ধরে ভোট প্রদান করুন। আপনাদের সিদ্ধান্তের উপরই আগামীর নেতৃত্ব। গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের আমানতের খেয়ানত হতে দিবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাঠোয়ারী, প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, হুইপ পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৩ আসনের জাপার দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিক, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জাপা নেতা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবং ক্রীড়া সম্পাদক এবং জাতীয় যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ