editor
প্রকাশিত: 9:37 PM, August 31, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আসনের ৩ উপজেলা- দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে ভোটের প্রচারণা শেষ হবে ২ সেপ্টেম্বর মধ্যরাতে।
তবে সিলেট-৩ আসনে উপনির্বাচন উপলক্ষে নৌকার সর্বশেষ নির্বাচনি অনুষ্ঠিত হবে বুধবার (১ সেপ্টেম্বর)। এ জনসভায় যোগ দিতে সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এস.এম কামাল হোসেন।
এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বালাগঞ্জ সদরে, বেলা ২টায় ফেঞ্চুগঞ্জ থানা রোডে ও বিকাল ৫ টায় দক্ষিণ সুরমার জালালপুরে নির্বাচনী শেষ জনসভায় বক্তব্য রাখবেন তারা।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনায় এ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। গত ২৮ জুলাই এ আসনের ভোট হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে আদালতের নির্দেশে ভোটের দিন নতুন করে নির্ধারণ করে নির্বাচন কমিশন। আগামী ৪ সেপ্টেম্বর এই আসনে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে জাপা প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের হাবিবুর রহমান, নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ