editor

প্রকাশিত: 6:33 PM, September 1, 2021

চ্যালেঞ্জে হাবিব-এগিয়ে আতিক-আশাবাদী শফি

চ্যালেঞ্জে হাবিব-এগিয়ে আতিক-আশাবাদী শফি

চ্যালেঞ্জে হাবিব-এগিয়ে আতিক-আশাবাদী শফি

সিলেট-৩ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রচারে রাতদিন ঘাম ঝরাচ্ছেন। তার পক্ষে গণসংযোগে যুক্ত হয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, আজিজুস সামাদ ডনসহ কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক নেতা। এরপরও টেনশনে রয়েছেন তিনি, কারণ এই আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী এখনো তার পক্ষে মাঠে নামেননি।

অন্য দিকে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক দলের পুরোনো আসনটি পুনরুদ্ধারে মরিয়া। তিনিও সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছেন। তার পক্ষে প্রচারে অংশ সিলেটে অবস্থান করছেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল।

জানা গেছে, কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা দেওয়ার পরও এই আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী নৌকার প্রচারে মাঠে নামেননি। তিনি শুধু বিবৃতি দিয়েই দায় সেরেছেন। তিনি এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অপর মনোনয়ন প্রত্যাশী বিএমএ-এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, স্যার এনাম উল ইসলাম, আব্দুর রকিব মন্টুও মাঠে নেই। মনোনয়নবঞ্চিত হওয়ায় তারাও হাবিবের পক্ষে মাঠে কাজ করছেন না। ফারজানা সামাদ নৌকার পক্ষে মাঠে না নামায় টেনশনে রয়েছেন হাবিবুর রহমান হাবিব। কারণ সামাদ চৌধুরীর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ফারজানা সামাদ চৌধুরী নৌকার পক্ষে মাঠে নামলে এই বলয়ের ভোটারদের সহানুভূতি সহজেই পাওয়া যেত।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান বলেন, নৌকা মার্কা উন্নয়নের প্রতীক। অতীতের ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করছেন। দলমত নির্বিশেষে সবাই এখন উন্নয়নের পক্ষে। নৌকার গণজোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিথ্যাচার করছে বলে তিনি অভিযোগ করেন। নৌকার বিজয় সুনিশ্চিত বলেও তিনি দাবি করেন। এ ছাড়া কেন্দ্রীয় নেতারা নির্বাচনি এলাকা সফর করে যাওয়ায় দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং নেতাকর্মীদের মনোবল সুদৃঢ হয়েছে বলে মনে করেন হাবিব।

এদিকে, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক দলের পুরোনো আসনটি পুনরুদ্ধারে মরিয়া। ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালে লাঙ্গল প্রতীক নিয়ে এই আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মুকিত খান। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট থেকে এই আসনটি উন্মুক্ত রাখা হয়। আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক ও বিএনপির শফি আহমদ চৌধুরী দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন। এতে বিপুল ভোটে জয়লাভ করেন সামাদ চৌধুরী। এরপর থেকে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়।

এদিকে, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হারদার পাটোয়ারি এমপি, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, আহসান আদেলুর রহমান এমপি, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, ভাইস চেয়ারম্যান এইচএম শাহারিয়ার আসিফ. যুগ্ম মহাসচিব বেলাল হোসেন ও কেন্দ্রীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।

জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, লাঙ্গল প্রতীক ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের প্রতীক। যত বাধাই আসুক না কেন লাঙ্গলের বিজয় কেউ আটকাতে পারবে না।

বিএনপি নেতা সাবেক এমপি শফি আহমদ চৌধুরী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিগত দিনে শফি চৌধুরী এমপি থাকাকালে তিনি যে ব্যাপক উন্নয়ন করেছেন তা তাকে স্বমহিমায় উদ্ভাসিত রাখছে। তাছাড়া তিনি জীবনের শেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে ভোটারদের কাছে তাকে শেষবারের মতো এই দুবছরের জন্য নির্বাচিত করার অনুরোধ করছেন। বেলা শেষে সচেতন নাগরিকবৃন্দ তাকেই ভোট দিবেন বলে শফি চৌধুরী দারুণভাবে আশাবাদী।

এদিকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জোনায়েদ মোহাম্মদ মিয়া ভোটের মাঠে প্রচারে নেই বললেই চলে। তাই অনেকেই তাকে ডামি প্রার্থী হিসাবে আখ্যায়িত করছেন। আগামী ৪ সেপ্টেম্বর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐদিন বিকালেই সিলেট-৩ আসনের আগামীর সংসদীয় অভিভাবক নির্ধারিত হবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ