editor
প্রকাশিত: 9:46 PM, September 1, 2021
ওসমানীনগর প্রতিনিধি:
“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে চাষী উদ্যোক্তাদের মধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, পুকুরের মাটি ও পানি পরীক্ষাসহ চাষী পর্যায়ে সভা। ইউরোপিয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন, ওয়ার্ল্ড ফিস,আইডিই,হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় বহুখাত ভিত্তিক পুষ্টি বিষয়ক সূচনা কর্মসূচির উদ্যোগে স্বল্পপুঁজি, অল্পসময় ও প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করে স্বাবলম্বী করার প্রত্যয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
বুধবার ওসমানীনগরের উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানি গ্রামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সূচনার প্রকল্প সমন্বয়কারী ফরাজদুক ভূঁইয়া, প্রধান অতিথি ছিলেন,উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি, উপজেলা মৎস্য কর্মর্কতা মাসরুপা তাছলিম,সূচনা প্রকল্পের উপজেলা সম্বনয়কারী মোঃ মিজানুল হক।ওয়ার্ল্ডফিসের জেলা ফিসারিজ কর্মকর্তা গোপাল দত্ত,নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার,ইউনিয়ন সমন্বয়কারী হুমায়ুন কবির,বিকাশ দত্ত। এদিকে,মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে মাঠ পর্যায়েরর চাষীদের নিয়ে সভা ও বিতরণ করা হয় মাছের পোনা।
উপজেলার সুলতানপুরে অনুষ্টিত মৎস্য চাষ নিয়ে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক,ওয়ার্ল্ডফিস প্রতিনিধি আতিকুর রহমান সানি,নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল, ইউনিয়ন সমন্বয়কারী নজরুল ইসলাম,ফিল্ড ফ্যাসিলিটেটর মনোরঞ্জন দাশ,হেনা বেগমসহ আরও অনেকে। পৃথক পৃথক সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রপ্তানী আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস হবে মাছ চাষকে অগ্রাধিকার দিয়েছিলেন। যার ধারাবাহিকতায় দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মৎস্য শিল্পে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। আরডিআরএস বাংলাদেশ এর সূচনা প্রকল্প সরকারের পাশাপাশি ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় সাধারণ চাষীদের কল্যাণে ব্যাপক কার্যক্রম বাস্থবায়িত করে যাচ্ছে। সূচনার কার্যক্রমের ফলে দুই উপজেলার অনেকেই মাছ চাষ করে স্বাবলম্বীসহ পরিবারের চাহিদা পূরন করছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১