editor
প্রকাশিত: 10:02 PM, September 1, 2021
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন: এড. মিসবাহ উদ্দিন সিরাজ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জেনারেল এমএজি ওসমানী মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বলিষ্ট ভূমিকা রেখেছেন তিনি। যার অবদান কোনদিন ভুলবার মতো নয়। তিনি আরো বলেন, জেনারেল ওসমানী জীবনের শেষদিন পর্যন্ত সন্ত্রাসমুক্ত সমাজ, অস্ত্রমুক্ত শিক্ষাঙ্গন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। বাংলাদেশ পৃথিবীর বুকে যতদিন টিকে থাকবে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী বেঁচে থাকবেন স্মরণীয়, বরণীয় হয়ে এদেশের মাটি ও মানুষের মনের মণিকোঠায় মুক্তির সুউজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে। তিনি বৃৃহত্তর সিলেটের কৃতি সন্তান জেনারেল আতাউল গণি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য দাবী জানান।
তিনি (১ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৫টায় বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেস হাজারী বিল্ডিং-এ বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবীর জেনারেল এমএজি, ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান সভাপতিত্বে ও উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, এডিশনাল পিপি শামসুল ইসলাম, বিএমবিএফ এর সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটন, ফুলকলি ফুট প্রোডাক্টস লি. ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, মেসার্স ছাত্তর এন্ড কোম্পানীর চেয়ারম্যান আবু জাফর মো. আলী হাসান শাহীন, হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন, বিএমবিএফ এর সিলেট বিভাগীয় সহ সভাপতি সমাজ কর্মী মো. বেলাল উদ্দিন, বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি মো. বশির উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা ইলাছ মিয়া (ইলিয়াছ), পেশাজীবী সমবায় পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি হাকীম মো. ছাদুল্লাহ বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মিয়া, ইউসুফ সেলু, সম্মিলিত নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, যুব সংগঠক টিপু চৌধুরী, তুহিন চৌধুরী, মামুন চৌধুরী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আলহাজ্ব খালেদ হোসাইন, ভুলন পাল, মো. আক্তার, এমদাদুল হক জীবন, মির্জা রেওয়াজন বেগ, মতিউর রহমান, আব্দুর রহিম তালুকদার, আশিকুর রহমান রব্বানী প্রমুখ। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ