editor
প্রকাশিত: 6:13 PM, September 2, 2021

এটা আমার শেষ নির্বচন,কখনো আর ভোটের জন্য আসবো না :শফি আহমদ চোধুরী
নিজস্ব প্রতিবেদক
এটা আমার শেষ নির্বচন,কখনো আর ভোটের জন্য আসবো না :শফি আহমদ চোধুরী
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, এই নির্বাচন আমার জীবনে শেষ নির্বাচন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর সুখে দুখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তবে কোনো নির্বাচনে ভোটের জন্য আর আপনাদের কাছে আসবো না। হয়তো কোনো সামাজিক অনুষ্ঠানে আর দেখা হবে।
তিনি বলেন, আমি এই অঞ্চলের মানুষের জন্য যা করেছি তা বিবেচনার দায়িত্ব আপনাদের। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে এই অঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ অবস্থা থেকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জকে উত্তরনের চেষ্টা করেছি। দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন করে দিয়েছি। ফেঞ্চুগঞ্জের ইলাশপুরের ঢালায় সেতু নির্মাণ করে দিয়েছি। নারী শিক্ষার উন্নয়নে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ নির্মাণ করেছি। এছাড়াও দক্ষিণ সুরমার ফেঞ্চগঞ্জের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে আমার উন্নয়নের চাপ রয়েছে। এসব বিবেচনা করে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার মটর গাড়ি মার্কায় ভোট দিন। ইনশাআল্লাহ নিজের জন্য নয়, সাধারণ মানুষের উন্নয়নে কাজ করব। তিনি প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এর রুহের মাগফিরাত কামনা করে বলেন, তার অসম্পূর্ণ সব কাজ সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তিনি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার ও নির্বচন কমিশনের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার দাউদপুরে সর্বশেষ নির্বচনী সভায় বক্তিতাকালে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ এবং বিশিষ্টজনরা এই সভায় উপস্থিত ছিলেন।
এদিকে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী এক বিবৃতিতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১