editor
প্রকাশিত: 12:37 PM, September 4, 2021

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলবে।
সিলেট-৩ আসনে ভোটারসংখ্যা তিন লাখ ৫২হাজার। আজ ১৪৯টি কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। শুক্রবার বিকেলে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম প্রতি কেন্দ্রে পৌঁছানো হয়েছে।
সকাল থেকে দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৮ ঘন্টা বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিস্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।
গত ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে এই আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। এর আগে দুইবার নির্বাচিত হন বিএনপির প্রার্থী। তার আগে তিনবার দখলে ছিল জাতীয় পার্টির।
এবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নতুন। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও এই আসনে বিএনপির আগের দুইবারের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টিও নিজস্ব প্রার্থী দিয়েছে। এই তিন দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ কংগ্রেস দলের একজন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থী হচ্ছেন—আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।
এদিকে সুষ্ঠু ও নিরাপদ ভোট গ্রহণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তিন উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে শেষ পর্যন্ত মহামারি করোনা আলোচনায় ছিল। গত ২৫ জুলাই করোনায় মারা যান সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন। তাকে উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। গত ৩ জুলাই ইসরাইল হোসেন করোনায় আক্রান্ত হলে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ