editor
প্রকাশিত: 1:55 PM, September 5, 2021

দক্ষিণ সুরমার ও কোতোয়ালী ওসিসহ ১০ পুলিশ সদস্যকে বদলি
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ পুলিশ সদস্যকে সিলেট থেকে বদলি করা হয়েছে। এর মধ্যে আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, চারজন্য উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কমিশনার নিশারুল আরিফ।
জানা গেছে, কোতোয়ালী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ ও দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলামকে ঢাকায় সিআইডিতে বদলি করা হয়েছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামানকে এপিবিএনে, কোতোয়ালী থানার এসআই মামুনুর রশীদ ও মহানগর গোয়েন্দা পুলিশের এসআই এস আবু রায়হান নূরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজ আহমদকে এপিবিএনে এবং নজিবুর রহমানকে খুলনা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া এসএমপির দুই কনস্টেবলকে বদলি করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশ ও এপিবিএনে।
পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনাতেই এই বদলি করা হয়েছে। বিষয়টি মৌখিকভাবে আমরা অবগত হয়েছি। তবে আনুষ্ঠানিক চিঠি এখনও পাইনি। ফলে বদলির নির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ