editor
প্রকাশিত: 2:26 PM, September 5, 2021

গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন
গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর ড. শাহ মোঃ আমির আলী।
গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর উদ্যোগে ৪৫তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্টের ৬দিন ব্যাপী উদ্বোধনীর প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।
গত শনিবার(৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গোলাপগঞ্জ সরকারি এম.সি একাডেমি এন্ড স্কুলে এম.সি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার উন্নয়নেও প্রশিক্ষণের ভূমিকা অপরিহার্য। আমাদের শিক্ষা বিভাগ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রকম বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে।যেকোনো পেশায় টিকে থাকতে হলে দক্ষতা অর্জন করতেই হবে। নতুবা প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে খাপ খাইয়ে নেয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে শিক্ষকতার মতো চ্যালেঞ্জিং পেশায় দক্ষতা বৃদ্ধির জন্য এরকম প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
টিচার ট্রেইনার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাস্টার আব্দুল হামিদ, নাছিমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরানে পাক থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন ও রিপন চন্দ্র নায়কের গীতা পাঠের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন কামরুল হাসান।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন নায়েমের উপপরিচালক আব্দুল মান্নান চৌধুরী, টিচার ট্রেইনার কামরুল আহসান, নুরুল ইসলাম, গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়ার সহকারী প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরী, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক নাজমুল ইসলাম, আজিজ খান, হাবিবুর রহমান, মাওলানা নজরুল ইসলামসহ আরোও অনেক প্রশিক্ষাণার্থী। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ