editor
প্রকাশিত: 1:03 PM, September 6, 2021

পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি পাঁচদিনের সফরে সিলেটে আসছেন। আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকা থেকে বিমানযোগে তিনি সিলেটে এসে পৌঁছাবেন। এরপর যাবেন সুনামগঞ্চে। সেখানে ১২ সেপ্টেম্বর অবধি তিনি অবস্থান করবেন।
পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ সাক্ষরিত সফরসূচি থেকে আজ সোমবার এসব তথ্য জানা গেছে।
সফরসূচিতে দেখা যায়, আগামী বুধবার বেলা পৌনে ২টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সেখান থেকে গাড়িযোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিজ বাড়িতে যাবেন তিনি।
বৃহস্পতিবার পাগল-বীরগাঁও রাস্তা সংস্কারকাজের উদ্বোধন, উপজেলা মৎস্য অফিস কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগদান, বীরগাঁওয়ে নৌকাবাইচ প্রতিযোগিতায় উপস্থিতি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আগামী শুক্রবার সুনামগঞ্জ জেলা পরিষদে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী।
এম এ মান্নান আগামী শনিবার নবগঠিত মধ্যনগর উপজেলার উন্নয়ন শীর্ষক সুধী সমাবেশে যোগদান করবেন।
পরদিন রোববার সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন মন্ত্রী। এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ডিএসএস / ৬ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ