editor
প্রকাশিত: 3:58 PM, September 7, 2021

ট্রাক মালিক-শ্রমিক সমাবেশে
শাহজাহান খান এমপি- জননেত্রী শেখ হাসিনার সরকার পরিবহণ মালিক ও শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়নে আন্তরিক
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের জাতীয় সভাপতি, সাবেক নৌ পরিবহণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, মেহনতি মানুষের মুক্তির বারতা নিয়ে এদেশের রাজনীতিতে ধুমকেতুর মত আবির্ভাব ঘটেছিল শতাব্দীর শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি আপামার জনতার সমর্থন ও সহযোগিতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে সফলতার সাথে বাংলাদেশকে আজ উন্নতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের পরিবহণ মালিক ও শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি সোমবার রাতে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির স্থায়ী কার্যালয় উদ্বোধন ও মালিক-শ্রমিক সমাবেশ উপলক্ষে আয়োজিত এক মালিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ মজুমদার।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ওসমান আলী বলেন, দেশের পরিবহণ মালিক শ্রমিকদের ন্যায্য দাবী দাওয়া আদায়ের চলমান আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা দাবীতে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর সারা দেশে ৪৮ ঘন্টার কর্মবিরতি আহবান করা হয়েছে। এই কর্মসূচি সফলে তিনি সিলেটের সর্বস্তরের পরিবহণ মালিক শ্রমিকদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার বলেন, পরিবহণ খাতকে শিল্প হিসেবে যথাযথ স্বীকৃতির দাবীতে দেশের সকল পরিবহণ মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
স্বাগত বক্তব্যে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, সিলেটে পরিবহণ সেক্টরের সকল সদস্যবৃন্দ আজ উন্নয়ন ও অগ্রগতির রাজনীতির প্রতি আস্থাশীল। সিলেটের পরিবহণ মালিক ও শ্রমিকরা সরকারকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।
ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক,পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব শ্রী আবু সরকার, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক আমীর উদ্দিন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ লিপু, জালালাবাদ মটরসের জিএম জাহাঙ্গির আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি শাহনুরুর রহমান, সহ সভাপতি পুলক কবির চৌধুরী, মোঃ আতিকুর রহমান, হাজী মোহাম্মদ মছব্বির, আফজাল আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, নারায়ন পুরকায়স্থ ফনি, কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন সহ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ কয়ছর আলী জালালী, মোঃ সোহরাব আলী, নূর আহমদ খান সাদেক, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজ্জিক লিটু, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মুহিদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুম্মা আব্বাস রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আকমাম আব্দুল্লাহ, নির্বাহী সদস্য মফিজ উদ্দিন, ফয়জুর রহমান জাহেদ, সিলেট জেলা ট্রাক,পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ