editor
প্রকাশিত: 5:45 PM, September 7, 2021

কোম্পানীগঞ্জ সাউথ এশিয়া রেডিও ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
রেডিও তেহরান বাংলা বিভাগের প্রচারনার অংশ হিসেবে বাংলাদেশ-ইরান মৈত্রী শিরোনামে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ২০২১) বিকালে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়ার সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ করেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।
এসময় দিদারুল ইকবাল বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন সরবরাহ করে। পরিবেশকে সতেজ-সজীব ও গতিময় করে রাখতে এর জুড়ি নেই। আমাদের বিশ্বনবী রাসুল (সা.) নিজ হাতে বৃক্ষরোপণ ও পরিচর্যা করেছেন। ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান শোনার আগ্রহী করে তুলতে দিদারুল ইকবাল বলেন, আপনারা প্রতিদিন রেডিও এবং ফেসবুক লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানের মাধ্যমে ইরানে ভ্রমণ না করেও সে দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার চলমান বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার তরতাজা সংবাদও জানতে পারবেন এই বেতারের অনুষ্ঠানে। বাংলাদেশ ইরানের মৈত্রী সম্পর্ককে স্মৃতিময় করে রাখতে এ এলাকায় দ্বিতীয়বার “বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্যক্রম” গ্রহণ করায় তিনি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার নের্তৃবৃন্দকে সাধুবাদ জানান।
ক্লাবের সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন বলেন, একজন বেতার শ্রোতা হিসেবে আমাদের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার এবং অন্যান্য আন্তর্জাতিক বেতারের পাশাপাশি ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগের সাথে আমাদের সু-সম্পর্ক রয়েছে। আমাদের মতো আপনারাও রেডিও তেহরানের অনুষ্ঠান শুনুন, ইরান ও বিশ্বকে জানুন।
আলোচনা সভা শেষে ক্লাবের নেতৃবৃন্দ স্কুলের আঙিনায় “বাংলাদেশ-ইরান মৈত্রী” শিরোনামে কয়েকটি ফলের গাছের চারা রোপন করেন এবং স্থানীয় শিশু-কিশোর-বয়স্কদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সদস্য মো: আকবর আলী, জান্নাতুল ইসলাম এহসান, লাবীব ইকবাল, বাউল এছহাক, মো: সায়দুল হক, মো: নাছির, মো: আলম প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ