editor
প্রকাশিত: 6:52 PM, September 7, 2021

পানির বিল বাড়ানোর পরেও সিসিক’র ভর্তুকি কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের পানির বিল বৃদ্ধি হয়েছে প্রায় দেড়গুণ। কিন্তু তবু মাসে ভর্তুকি গুনতে হচ্ছে কোটি টাকার বেশী। এ নিয়ে মন্ত্রণালয়ে লজ্জায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। আর তাই পানির বিল আরও বাড়বে বলেই ধারনা দিয়েছেন তারা।
সম্প্রতি সিলেট সিটি করপোরেশন পানির বিল বৃদ্ধি করেছে দেড়গুনের বেশী। এনিয়ে অনেক নাগরিক নানাভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ব্যাপারে সিসিক কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের মতামত নেননি। আর এক সাথে লাফ দিয়ে দু’শো টাকার বিল ৫শ’ টাকা করা কোনভাবেই যৌক্তিক নয়। বিষয়টি মানতে পারছেন না সচেতন নাগরিকদের কেউ কেউ।
তাদের মতে, এ ব্যাপারে গণশুনানীর পর সিদ্ধান্ত নিলে তা মেনে নেয়া যেত।
তবে সিলেট সিটি করপোরেশনের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় সিলেটে পানির বিল অত্যন্ত কম। এতে প্রচুর পানি যেমন অপচয় হচ্ছে, তেমনি মাসের পর মাস ভর্তুকি দিতে হচ্ছে। তাছাড়া দাফায় দফায় বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় পানির উৎপাদন খরচও বেড়েছে কয়েকগুণ। এ অবস্থায় বিল বৃদ্ধির কোন বিকল্পই ছিলনা।
জানা গেছে, অনেক ইউনিয়ন বা পৌলসভার পানির বিল থেকেও সিসিক’র পানির বিল কম। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মেয়র আরিফুল হক চৌধুরীকে। কর্মকর্তারা নানা প্রশ্ন করেন। ইউনিয়ন/ পৌরসভার চেয়ে সিলেট সিটি করপোরেশনের পানির বিল কম হওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ তুলে ধরাও তাদের পক্ষে সম্ভব হয়না।
বিষয়টি নিয়ে আলাপকালে সিলেট সিটি করপোরেশনের পানি শাখার সহকারি প্রকৌশলী আলী আকবর বলেন, গণশুনানী হয়নি এটা ঠিক না। যেহেতু কাউন্সিলররাতো তৃণমূল পর্যায়ের নাগরিকদের প্রতিনিধত্ব করছেন। তারা ছিলেন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর গত জুলাই থেকে পানির বিল বাড়ানো হেেয়ছে।
আলী আকবর আরও বলেন, এই বৃদ্ধির পরেও অন্যান্য সিটি করপোরেশন বা পৌর এলাকা থেকে আমাদের পানির বিল কম। হয়ত অচিরেই তা আরেক দফা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিলেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও জানালেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো হয়েছে। এর কোন বিকল্পও ছিলনা। দফায় দফায় বিদ্যুতের বিল বেড়েছে। বেড়েছে অন্যান্য খরচও। এ অবস্থায় পানির বিল বাড়াতে আমরা বাধ্য হয়েছি। এই বৃদ্ধির পরেও আমাদের প্রতিমাসে কোটি টাকার বেশী ভর্তুকি দিতে হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১