editor
প্রকাশিত: 8:59 PM, September 7, 2021

কানাইঘাটের গাছবাড়ি-হরিপুর সড়কে বেড়েছে গণধর্ষণ, বেপরোয়া সিএনজি চালকরা
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট উপজেলার একটি সিএনজি চালক চক্র স্থানীয় বখাটেদের নিয়ে ইদানিং সংঘবদ্ধ হয়ে গণধর্ষণের মতো একের পর এক লোমহর্ষক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে। বিশেষ করে গাছবাড়ি টু হরিপুর রাস্তা দিয়ে চলাচলকারী নারীরাই হলো তাদের প্রধান টার্গেট। তারা নারীদের অপহরণ করে ফুলবাড়ি ব্রীজ এলাকায় নির্জন বিলে নিয়ে জোরপূর্বক তাদের গণধর্ষণের মতো ঘটনা ঘটায়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গাছবাড়ি টু হরিপুর রাস্তা দিয়ে চালিত সিএনজি চালকরা বখাটে মাদকাসক্তদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছে। তারা প্রতিদিনই ছিনতাই, ডাকাতি, ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে। নির্জন স্থানে নারী যাত্রীদের দেখলেই তারা জোরপূর্বকভাবে তারা সিএনজিতে তুলে নেয়। তাদের কাছ থেকে সবকিছু হাতিয়ে নিয়ে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। সম্প্রতি এ রাস্তা দিয়ে একের পর এক গণধর্ষণের মতো ঘটনার জন্ম দিচ্ছে তারা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট কানাইঘাট থানার ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের জনৈক এক ব্যক্তির বাড়ির রাস্তার সামন থেকে তার মেয়েকে তুলে নিয়ে জাফলং এর একটি আবাসিক হোটেলে গণধর্ষণ করে একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে সিএনজি চালক ইমরান আহমদ (২৪), আব্দুস সাত্তারের ছেলে অলিউর রহমান (৩২), মৃত হারুনুর রশীদের ছেলে কামরান আহমদ (২৫)। এ ঘটনায় ভোক্তভোগী কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৮, তাং ১০/০৮/২০২১ই। মামলায় সিএনজি চালক ইমরান আহমদ ও কামরান আহমদ নামের দুই আসামীকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। অপর আসামী অলিউর রহমান এখনও পলাতক।
মামলার বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিতে থাকে উক্ত আসামী সহ আত্মীয়স্বজনরা। আসামী অলিউর রহমান সহ আমরপুর গ্রামের প্রভাবশালীদের ভয়ে বর্তমানে জনৈক ব্যক্তির পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদের ভয়ে ঘর থেকেও বের হতে পারছেন না তারা। আসামী ওলিউর রহমান সহ সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেফতার ও বাদীর পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান জনৈক ঐ ব্যক্তি।
এ সড়কে এ ধরনের ঘটনা ঘন ঘন ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। এ সড়কে যাতে এ ধরনের ঘটনা পূণরাবৃত্তি না হয় সেজন্য গাছবাড়ি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবী ও নিরাপত্তা বিধানে পুলিশী টহল জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয় এলাকাবাসী।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ