editor
প্রকাশিত: 9:12 PM, September 7, 2021
নিজস্ব প্রতিবেদক
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
গত আগস্ট মাসে জেলার মধ্যে বিয়ানীবাজার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেপ্তার, পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে তারা এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, শ্রেষ্ঠত্বের এ অর্জন সমগ্র বিয়ানীবাজারবাসীর। সবার সহযোগিতায় এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
এছাড়া বিয়ানীবাজার-জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেনও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, বিয়ানীবাজার থানার এসআই নিয়াজ মোর্শেদ আবির জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার লাভ করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ