editor
প্রকাশিত: 6:07 PM, September 8, 2021
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল গ্রামে জুয়ার আসর থেকে ১০ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে গত ১৮ আগষ্ট এই এলাকার পুটামারা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছিল পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে কোম্পানীগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া, এএসআই মোদারিছ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার নতুন পারকুল গ্রামের ফজর আলী পুত্র মো. ছায়েদ (৩৫), মৃত মকদ্দছ আলীর পুত্র মো. আজির (৪২), মৃত আঃ ছোবাহান পুত্র কুটি মিয়া (৪৬), মো. আশিক মিয়ার পুত্র মাছুম আহমদ (১৯), নজির উদ্দিনের পুত্র , তাজুল ইসলাম (২৬), যুগীরগাঁও গ্রামের মৃত মনফর আলীর পুত্র মোঃ শামসুদ্দিন (২৮), কালা মিয়ার পুত্র জামাল উদ্দিন (৩৭), সমুছ আলীর পুত্র মাসুক আলী (২৭), মনফর খানের পুত্র রুহুল খাঁন (২৫), এবং জালালাবাদ থানার নোয়াগাঁও হেংলাকান্দি গ্রামের মৃত ঠাকুর মিয়ার পুত্র মো. তাজউদ্দিন (৩২) কে আটক করে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিন নতুন পারকুল গ্রামের কয়েকজন জুয়ারির মাধ্যমে এখানে জুয়ার আসর বসত। কোম্পানীগঞ্জ, ছাতক, জালালাবাদ, গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলা থেকে লোকজন এখানে আসত জুয়া খেলার জন্য। বিভিন্ন সময় নিষেধ বাধা দিয়েও তাদের জুয়া খেলা থেকে বিরত রাখা যায়নি। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল এ বিষয়ে বলেন, গ্রেফতার জুয়ারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করে দেয়। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ