editor
প্রকাশিত: 3:03 PM, September 9, 2021

জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজিঃ নং ২০৯৭) এর জেলা নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে সংগঠনের কামাল বাজার উপ কমিটির কার্যালয় সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আমিনুল ইসলাম সারো’র সভাপতিত্বে ও আওলাদ হোসেন লিলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুল আলম ভাষানী। এসময় তিনি বলেন, একটি সংগঠনকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। তাই সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি। তাই আসন্ন সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের উপ-নির্বাচনে অংশ নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ভোটাররা তাদের নিজের ইচ্ছার প্রতিফলন ব্যালটের মাধ্যমে প্রকাশ করবেন। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার মিয়া, ইসলাম মিয়া, শামীম আহমদ, আশরাফ আলী, রাসেল মিয়া, আব্দুল করিম, ইছহাক আলী, জমির হোসেন, আরাধন, আখতার মিয়া, আফতাব আলী প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১