editor

প্রকাশিত: 5:02 PM, September 9, 2021

জাফলংয়ে বালু লুট ও চাঁদাবাজি বন্ধের দাবিতে স্মারকলিপি

জাফলংয়ে বালু লুট ও চাঁদাবাজি বন্ধের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা থেকে বালু লুটপাট ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে বালু লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের দেওয়া পৃথক পৃথক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্মারকলিপি পেশ করেন জাফলং নয়াবস্তি গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা ইনছান আলীর ছেলে আলীম উদ্দিন।

স্মারকলিপিতে আলীম উদ্দিন জানান- জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা থেকে লুটপাট করছে বালু ও পাথরখেকো ডৌবাড়ি এলাকার লামা দোমকা গ্রামের বাসিন্দা সুভাস দাস, লেঙ্গুরা গ্রামের মুজিবুর রহমান, মামার দোকান মেলার মাঠের বাসিন্দা ইমরান হোসেন সুমন ও বিশ্বনাথের ফয়জুল ইসলাম। তারা ‘মন্ত্রী ইমরান আহমদের’ দোহাই দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে এই লুটপাট চালাচ্ছে। প্রায় তিন মাস আগে তারা এবার যখন জাফলং মিশন শুরু করে তখন নতুন করে সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেটে এনে যুক্ত করে পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবুর ভাই শামসুল আলম সহ কয়েকজনকে। ২৪ ঘন্টাই তারা জাফলংয়ের নিষেধাজ্ঞা এলাকা থেকে বালু লুটপাট করছে। প্রতিদিন তারা ২০-২৫ লাখ টাকার বালু লুটপাট করেই চলেছে। আর বালু লুটপাটে তারা বোমা মেশিনও ব্যবহার করছে।

তিনি দাবি করেন- বালু লুটপাটের কারনে পিয়াইনের তীরবর্তী কান্দুবস্তি, নয়াবস্তি এলাকার মানুষের ঘুম হারাম হয়ে গেছে। বালু উত্তোলনে নিয়োজিত বোমা ও ড্রেজার মেশিনের শব্দে গোটা এলাকায় শব্দ দুষন হচ্ছে। ইতিমধ্যে জাফলংয়ের পিয়াইন নদী বাগান এলাকায় অবাধে বালু উত্তোলনের ফলে জাফলং চা বাগান হুমকির পড়ে পড়েছে। জাফলং কান্দুবস্তু ও নয়াবস্তি এলাকা পড়েছে হুমকির মুখে। ওই দুই গ্রামের বাসিন্দারা ঢল থেকে রক্ষার জন্য যে বাধ দিয়েছিলেন সেটিও বালুখেকোরা লুটেপুটে খেয়ে নিয়ে নিয়েছে। এই দুই গ্রামের অনেক বসতি ও নদী তীরবর্তী জমি ইতিমধ্যে নদী ভাঙনের মুখে পড়েছে। যেকোনো সময় দুই গ্রামের মানুষ ভিটে-মাটিহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া- স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদের একান্ত প্রচেষ্ঠায় শত কোটি টাকা ব্যায়ে গোয়াইনঘাটবাসীর স্বপ্নের সেতু জাফলং ব্রিজও হুমকির মুখে রয়েছে। এই ব্রিজের পাদদেশ থেকেও অবাধে বালু লুটপাট করা হচ্ছে।

স্মারকলিপিতে আলীম উদ্দিন জানিয়েছেন- গোয়াইনঘাট উপজেলায় জেলা প্রশাসন থেকে এবার মাত্র একটি বালু মহালকে ইজারা দেওয়া হয়েছে। এটি হচ্ছে; গোয়াইন ১১৭ নামের বালু মহাল। সালুটিকর ব্রিজের উজানে নন্দিরগাও এলাকায় ওই বালু মহালের অবস্থান। এছাড়া নৌ-বন্দরের পক্ষ থেকে নদী ব্যবহারকারীদের কাছ থেকে রয়্যালিটি আদায়ের জন্য একটি ইজারায় রয়েছে। সালুটিকর ব্রিজের নিচ থেকে ওই রয়্যালিটি আদায় করা হচ্ছে। এর বাইরে গোয়াইনঘাট উপজেলায় আর কোনো বালু মহাল প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়নি। অথচ গোটা জাফলংয়েই ওই চক্র মন্ত্রী ও পুলিশের নাম ভাঙিয়ে বালু লুটপাট ও চাদাবাজি করছে বলে জানান তিনি। স্মারকলিপিতে তিনি জাফলং নয়াবস্তি, কান্দুবস্তি, জাফলং চা বাগান, জাফলং ব্রিজ রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ