editor
প্রকাশিত: 1:30 PM, September 11, 2021

দক্ষিণ সুরমা সমাজকর্মী গ্রুপ এর উদ্যোগে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের তরুন সমাজকর্মীদের নিয়ে গঠিত “দক্ষিণ সুরমা সমাজকর্মী গ্রুপ” এর উদ্যোগে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সিলাম রিজেন্ট রিসোর্টে পার্কের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা সমাজকর্মী গ্রুপ এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক ইসমাঈল আলী বাচ্চু।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের তরুণ সমাজকর্মীগণ সম্মিলিতভাবে মানবতার কল্যাণে নিবেদিত হয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা বলেন, ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ জনকল্যাণমুখী সকল কর্মকান্ডে সমাজকর্মীগণ নিজেদেরকে সম্পৃক্ত করে সোচ্চার হয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া’র সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নে “দক্ষিণ সুরমা সমাজকর্মী গ্রুপ” সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করবে। জয় হউক মানবতার। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১