editor
প্রকাশিত: 2:10 PM, September 11, 2021

আজ সিলেটে এসেছেন বিদিশা
নিজস্ব প্রতিবেদক
সিলেট থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তার অনুসারীরা বলছেন, দলীয় সাংগঠনিক সফর বলা হলেও মূলত এটি তার আগামী নির্বাচন কেন্দ্রিক সফর। তার এই সফরসঙ্গী হিসেবে থাকছেন জাপার বেশ কয়েকজন নেতা।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন বিদিশা। সেখান থেকে দুপুর দেড়টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।
সেখানে জোহরের নামাজ আদায় ও কোরআন পাঠ করার পর মাজারে শিরনি বিতরণ করেন। এরপর দরগাহ গেটের একটি হোটেলে বিশ্রাম করার পর আছরের নামাজের পর হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত ও শিরনি বিতরণ করবেন। এরপর রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদ। তিনি বলেন, বিদিশা সিদ্দিকের এই সফর মূলত সাংগঠনিক সফর। সিলেট সফরকালে তার দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির