editor
প্রকাশিত: 4:13 PM, September 11, 2021
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দোয়া কামনা করেন। এসময় প্রধানমন্ত্রী তাঁকে গণভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে হাবিবুর রহমান হাবিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন- ‘সিলেট-৩ আসনের উপনির্বাচনে আমার উপর যে আস্তা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘নৌকা প্রতিক’ আমানত হিসেবে দিয়েছিলেন-আমি,আমার দলীয় নেতাকর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণ প্রিয় নেত্রীর সেই পবিত্র আমানত রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা আমাদের ছোট আপা শেখ রেহানার প্রতি।
আমি বিজয়ী হওয়ার পরপরই আমার প্রিয় নেত্রীকে বলেছিলাম, আপা আমি আপনাকে পা ছুঁয়ে সালাম না করে শপথ গ্রহণ করবো না। এই করোনাকালীন কঠিন সময়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও প্রিয় নেত্রী আমাকে সম্মতি দিয়েছেন, সময় দিয়েছেন।
আমি মন উজাড় করে কথা বলেছি, কথা বলেছি আমার দলীয় নেতাকর্মী ও দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানষের কথা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত আমার এই বিজয়ে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির