editor
প্রকাশিত: 4:56 PM, September 11, 2021

গণফোরামের নির্বাহী সভাপতি হয়ে হাজারো নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায়: মোকাব্বির খান
নিজস্ব প্রতিবেদক
গণফোরামের নির্বাহী সভাপতি হয়েছেন সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। ঢাকা থেকে সিলেটের বাস ভবনে পৌঁছার পর থেকে দলের নেতাকর্মীরা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে আসেন। সিলেটে আসার পর গত দুই দিনে নির্বাচনী এলাকার হাজারো নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে সকল প্রতিকুলতা মোকাবেলা করে এবং বৃহত্তর ঐক্য গঠনের মধ্য দিয়ে গণফোরামের প্রতি মানুষের ব্যাপক আকাংখার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার বিকাল ও গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপি সিলেট নগরীর নবাব রোডস্থ বাস ভবনে সিলেটের বিশ^নাথ ও ওসমানীনগর উপজেলার প্রায় দুই হাজার মানুষ ফুলেল শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন এবং গণফোরামে যোগদান করেন। এ যোগদান অনুষ্ঠান রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, গণফোরামের নির্বাহী সভাপতি হওয়ায় এমপি সাহেবকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তাঁর কাছে সিলেট-২ আসনের সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি। আমরা তাঁকে ও গণফোরামকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন এবং তাঁর সফলতা কামনা করছি।
এমপি মোকাব্বির খান বলেন, এলাকার উন্নয়ন তথা সারা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এবং মুক্তিযুদ্ধের কাংখিত বৈষম্যমুক্ত ও দূর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি ও তাঁর দল অগ্রণী ভূমিকা করবে।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা গণফোরামের সভাপতি আব্দুর রশিদ চৌধুরী মাখন, গণফোরামের প্রবীন নেতা নির্মল চন্দ্র ধর রুনু, সিলেট মহিলা গণফোরাম নেত্রী মালেকা চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, গণফোরাম নেতা মজনু মিয়া, আদনান আহমেদ, জাহাঙ্গীর আলম, আব্দুল হাসিব, শফিক মিয়া, হেলাল উদ্দিনসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির