editor
প্রকাশিত: 6:43 PM, September 11, 2021
নিজস্ব প্রতিবেদক
তারাপুর চা-বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তীর বিরুদ্ধে নারীকে বাসা থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই নারী জয়ন্তী বালা দেবী নিজের জানমালের নিরাপত্তা চেয়ে সিলেট মেট্টোপলিটন এয়ারপোর্ট থানায় গত (০৫ সেপ্টেম্বর) রোববার তারাপুর চা-বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তী, পিযুষ ভট্টাচার্য, সৌরভ দেবসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত এক বছর ধরে জয়ন্তী বালা দেবী তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের দেওয়া বাংলোর একটি বাসায় বসবাস করে আসছিলেন।
গত (০২ সেপ্টেম্বর) বিকালে তারাপুর-চা বাগানের শ্রমিক সঞ্জয় ও চৌকিদার সিরাজ মিয়া জয়ন্তী বালা দেবীর বাসায় ঢুকে বাসা ছেড়ে অন্য চলে যাওয়ার হুমকি প্রদান করেন।
তখন জয়ন্তি বালা দেবী বাসা ছেড়ে অন্য কোথাও কেন যাবেন এবং কারা তাদের পাঠিয়েছে জিজ্ঞেস করলে তারাপুর চা বাগান কমিটি কর্তৃপক্ষ পঠিয়েছে বলে জানায়।
বিষয়টি তিনি তারাপুর চা বাগানের সাবেক সেবায়েত পংকজ কুমার গুপ্তসহ বাইশ বাগানের সভাপতি রাজু গোয়ালাকে জানান।
এদিকে গত ০৫ সেপ্টেম্বর তারাপুর চা-বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তীর নেতৃত্বে একদল লোক দেশী অস্ত্রসস্ত্র নিয়ে জয়ন্তী বালা দেবীর ঘরে ঢুকে হামাল চালায় এবং শারীকভাবে লাঞ্ছিত করে জোড়পূর্বক ঘর থেকে টেনে বের করে ঘরের বাহিরে নিয়ে আসে। এতে জয়ন্তী বালা দেবী গুরুতর আহত হন।
এ সময় সৌরভ দেব জয়ন্তী বালা দেবীকে দুই দিনের মধ্যে বাসা ছেড়ে না দিলে পরিণাম ভালো হবেনা বলে হুমকি দিয়ে চলে যায়।
ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা এ বিষয়ে অবগত আছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি বাগান কর্তৃপক্ষের ব্যাপার, কে ভাড়া দিলো আর কে নিলো তা আমার দেখার বিষয় না। তবুও আমি বাগান কর্তৃপক্ষের একটি চিঠি পেয়ে থানায় গিয়েছিলাম।
এ ব্যাপারে তারাপুর চা-বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তীর মুঠোফোনে কয়েকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মো. মাইনুল জাকিরের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন ঘটনার দিন সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নারীকে নিরাপদ করি। এ বিষয়ে থানায় পালটাপালটি অভিযোগ আছে। আর বিষয়টি যেহেতু বাগানের সেহেতু এটা ডিসি মহোদয়ের ব্যাপার। তবে পুলিশ ওই নারীকে সব ধরনের আইনি সহয়তা দিচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১