editor
প্রকাশিত: 8:13 PM, September 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সৈয়দ আব্দুল হান্নান ছিলেন প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্বদের সম্মিলিত ভাবে স্মরণ করতে হবে। সৈয়দ আব্দুল হান্নান নাগরিক শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এই কথা বলেন।
তিনি বলেন, সৈয়দ আব্দুল হান্নান জীবনভর মানুষের জন্য রাজনীতি করে গেছেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাগবে রাজনীতি করেছেন। তিনি ছিলেন প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সৈয়দ আব্দুল হান্নান নাগরিক শোকসভা কমিটি, সিলেট উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আব্দুল হান্নানের শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব ও জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ।
নাগরিক শোকসভা কমিটির আহবায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলীর সভাপতিত্বে শোকসভা পরিচালনা করেন ওর্য়ার্কাস পার্টির জেলা সভাপতি সিকান্দার আলী।
শোকসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেটের প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম , আওয়ামীলীগ জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাম্যবাদী দল জেলা সম্পাদক ধীরেন সিং, আওয়ামীলীগ মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামীলীগ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিলেট জেলা বারের পিপি নিজাম উদ্দিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায় ,বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, সাম্যবাদী দল জেলা ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজ আলী, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধাধণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জগন্নাথ পুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ওর্য়াকাস পার্ট (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক, সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন , জগন্নাথ পুর উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সিপিবি জেলা যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আরশ আলী বলেন, ১৯৭০ সালে প্রাদেশিক নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। এর পর থেকে আজীবন তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন।
এছাড়াও নাগরিক শোকসভায় আলোচনা করবেন সৈয়দ আব্দুল হান্নান এর সহযোদ্ধা, সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি, প্রগতিশীল রজিনৈতিক আন্দোলনের পুরোধা ব্যত্তিত্ব সৈয়দ আব্দুল হান্নান গত মঙ্গলবার (৩১আগস্ট, ২০২১) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১