editor

প্রকাশিত: 3:34 PM, September 12, 2021

সিলেটে র‍্যাব-৯ এর জালে ৫ অপরাধী আটক

সিলেটে র‍্যাব-৯ এর জালে ৫ অপরাধী আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর হাতে ৫ ‘অপরাধী’ ধরা পড়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেট নগরী ও জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানায়, তাদের একটি দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের জালালাবাদ থানার আখালিয়া নতুন বাজার থেকে কিশোরী ধর্ষণ মামলার আসামি মিলাদ আহমদ (২০)-কে গ্রেফতার করে। মিলাদ জালালাবাদ ধানার আখালিয়া এলাকার দামালিপাড়ার তুলা মিয়ার ছেলে। পরে তাকে জালালাবাদ থানায় হস্তান্তরকরা হয়।

এদিকে, র‍্যাবের আরেকটি দল শনিবার রাত পৌনে ১২টার দিকে সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ২২০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- কিশোরগঞ্জ জেলার সদর থানার মাটিকাটা গ্রামের মৃত শুক্কর মিয়ার ছেলে মো. জসীম মিয়া (৩৭), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার হরষপুর গ্রামের মৃত বরদ চন্দ্র ঋষীর ছেলে অবণী ঋষী (৫০)।

পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে র‍্যাব।

অপরদিকে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাবের আরেকটি দল অভিযান চালিয়ে সিলেট জেলার জকিগঞ্জ থানার জামডহর গ্রাম থেকে আব্দুল আজিজ (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ১১৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজিজ জকিগঞ্জ জেলার (৫৮) জামডহর গ্রামের মৃত বাতির আলীর ছেলে। পরে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির