editor
প্রকাশিত: 5:49 PM, September 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বালাগঞ্জ উপজেলার সুলতানপুরের ৫৫ বছর বয়সী শেখ আহমদ আলীকে ষড়যন্ত্র করে শিশু ধর্ষণের মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে শেখ রেদওয়ান আহমদ রাজন।
রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ মামলার প্রতিবাদ জানিয়ে শেখ রেদওয়ান আহমদ রাজন এ অভিযোগ করেন।
তিনি বলেন, তার বাবা শেখ আহমদ আলী অসুস্থ ও বয়স্ক হওয়াতে বাড়ির পাশেই একটি মুদি দোকান তৈরি করে সেখানে ব্যবসা করে আসছিলেন। তাদের দোকানের পাশে আরও কয়েকটি দোকানও রয়েছে। তার বাসার সাথে গ্রামের কারও কোন বিরোধও নেই।
গত ৪ সেপ্টেম্বর ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করে বালাগঞ্জ থানা পুলিশ। মূলত, হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে একটি পক্ষ তার বাবাকে মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি দাবি করেন, তার বাবা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এ ঘটনার পর দেশে-বিদেশে আত্মীয়-স্বজনদের কাছে মুখ দেখাতে পারছেন না তারা। নিজেদের সম্মান রক্ষার জন্যই সাংবাদিকদের সামনে এসে মামলার প্রতিবাদ করছেন বলেও জানান।
তিনি বলেন, মামলার এজাহারে বলা হয়েছে ঘটনা ঘটেছে সকালে। অথচ ওই শিশুর পরিবারের বরাতে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে ঘটনার সময় হিসেবে বিকেলের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যার পর তার বৃদ্ধ বাবাকে বাসগৃহে অবরুদ্ধ করে রাখে এলাকার কিছু লোক। এ সময় তার বন্ধ দোকানঘরে লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ রাত ১১ টায় অবরুদ্ধ আমার বাবাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। পরে থানায় গিয়েই তিনি মামলা দায়েরের বিষয়টি জানতে পারেন।
তিনি দাবি করেন, মামলার বাদী ইরব আলী পড়ালেখা জানেন না, তবে কে মামলার নিচে স্বাক্ষর দিলেন? সেই বিষয়টা অনুসন্ধান করলেই কার নির্দেশে এই মামলায় তার বাবাকে ফাঁসানো হয়েছে তা প্রকাশ পাবে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথ তদন্তের দাবিও করেন তিনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির