editor
প্রকাশিত: 2:18 PM, September 13, 2021
নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জে গণপিটুনীতে নিহত সেই ডাকাতের পরিচয় মিলেছে। সে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী গ্রামের মইন উদ্দিনের ছেলে আরিফ আহমদ।
রোববার রাতে স্বজনদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম।
এদিকে এ ঘটনায় জড়িত সুহেল আহমদ (২২) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। রোববার বিকালে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামে উপ পরিদর্শক আব্দুল আহাদের নেতৃত্ব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা যায়। গ্রেফারকৃত সুহেল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক আব্দুল আহাদ।
এরআগে রোববার গভীর রাত ৩টার দিকে গেইট ভেঙ্গে ৫/৬জনের সংঘবদ্ধ ডাকাতদল ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে স্থানীয় জ্ঞান সেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে সংরক্ষিত মালামাল লুটপাট করে। ডাকাতরা ঘরে থাকা নগদ ২লক্ষ টাকা, ক্যামেরা, ১হাজার কানাডিয়ান ডলার, ৫ভরি স্বর্ণ নিয়ে যায় বলে জানান জ্ঞান সেনের ছেলে দুলাল সেন।
পরে ভোররাতে ডাকাতি শেষে সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির পশ্চিম দত্তরাইল জামে মসজিদের ইমামকে জিম্মি করে তাঁর কামরায় আশ্রয় নেয়। মসজিদের ইমাম বিষয়টি কৌশলে স্থানীয়দের অবগত করলে তাঁরা এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়ে ২জন পালিয়ে যায়। স্থানীয়দের ধাওয়ায় আহত হয়ে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হয়ে আরিফ ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তাদের ছোড়া গুলিতে ও আক্রমণে স্থানীয় ৫ ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এঘটনায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, সিলেট জেলা ডিবি পুলিশ পরিদর্শক (উত্তর) সাইফুল আলম রোকনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ