editor
প্রকাশিত: 2:57 PM, September 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমায় বুদ্ধিপ্রতিবন্ধী আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) এক সদস্যকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা।
গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় অভিযুক্তে আটক করা হয়। এসময় ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তির নাম নাজমুল (৪৫)। সে নরসিংদী জেলার রায়পুরা থানার গোপীনাথপুর এলাকার মো. দিলওয়ার হোসেনের পুত্র। দীর্ঘদিন থেকে সে সিলেটে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য হিসেবে রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করে আসছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) কামরুল হাসান তালুকদার মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বলেন, শিশুটি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী। ফেরি করে মালা বিক্রি করত। গতকাল সকাল ৯ টার দিকে আরএনবি সদস্য তাকে নাজমুল বুঝিয়ে বারখলার জাহাজ বিল্ডিং এর দ্বিতীয় তলায় তার ভাড়া বাসায় নিয়ে যায়। পরে রাত আনুমানিক ১১ টার দিকে সে শিশুটিকে ঘর থেকে বের করে দেয়। এসময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তার মায়ের কাছে নিয়ে যান। তখন ওই শিশু তার মাকে বিষয়টি বলার পর স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষনিক অভিযুক্তকে আটক করা হয়েছে।
এসময় আহত অবস্থায় শিশুটিকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিশুটির সাথে তার মাও হাসপাতালে আছেন। এখন তার মা অভিযোগ দেবেন। আমরা গ্রেফতার দেখিয়ে নাজমুলকে আদালতে প্রেরণ করব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির