editor

প্রকাশিত: 3:11 PM, September 14, 2021

সিলেটের কানাইঘাটে ছেলেদের কাছে চাঁদা না পেয়ে মাকে যৌন হয়রানি!

সিলেটের কানাইঘাটে ছেলেদের কাছে চাঁদা না পেয়ে মাকে যৌন হয়রানি!

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাটে প্রবাসী পরিবারের এক নারী সদস্যকে একা পেয়ে নিজ বাড়িতে যৌন হয়রানি করেন কয়েকজন যুবক। একই সঙ্গে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তারা। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর প্রবাসী দুই ছেলের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু দাবি করা সব টাকা না পেয়ে নারীকে যৌন হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওই যুবকরা।

ছড়িয়ে পড়া ৪ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মধ্যরাতে ঝিঁঝিঁ পোকার শব্দ। চার লোকের উপস্থিতি দেখা যায়। লোহার গ্রিলে ঘেরা বারান্দায় তারা এক নারীকে ঘিরে রেখে একটি কক্ষে প্রবেশ করেন। কখনো ওই নারীর শাড়ির আঁচল ধরে টানছিলেন, আবার হাত ধরে অশালীন অঙ্গভঙ্গি করে টানাহেঁচড়া করছিলেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে ওই নারী বারবার হাতজোড় করছিলেন। এরপর চারজনের সঙ্গে নারীর ধস্তাধস্তি ছাড়া আর কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না ভিডিওতে।

ভুক্তভোগী নারীর প্রতিবেশী ও তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৮ আগস্ট দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। যৌন হয়রানির শিকার ওই নারীর বয়স পঞ্চাশোর্ধ্ব। তার স্বামী নেই। চার মেয়ে ও দুই ছেলে রয়েছেন। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। দুই ছেলে দুবাই প্রবাসী। বাড়িতে তিনি একাই থাকতেন।

২৯ আগস্ট ঘরে তালা দিয়ে হঠাৎ তিনি কাউকে কোনো কিছু না জানিয়ে পার্শ্ববর্তী গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। এর কারণ জানতে গিয়ে আত্মীয়রা ওই নারীর মুখে ওই চাঞ্চল্যকর ঘটনা শোনেন।

প্রবাস থেকে তার দুই ছেলে স্বজনদের জানান, ভিডিওটি তাদের দুই ভাইয়ের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেছেন হেনস্তাকারী চার যুবকের একজন। তাদের কিছু টাকাপয়সা দিয়ে সম্পূর্ণ ভিডিও উদ্ধার করার চেষ্টা করেছেন তারা।

পরে ৮ সেপ্টেম্বর রাতে বিষয়টি সমাধানে এক সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে ভিডিও ধারণকারীদের চার লাখ টাকা দেওয়ার ফয়সালা করে অগ্রিম এক লাখ টাকা দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর বাকি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা দিতে পারেন নি তারা। পরে ১২ সেপ্টেম্বর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার খবর পান তারা।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ফেসবুক থেকে এমন ভিডিও পেয়ে আমরা সংগ্রহ করেছি। যে চার যুবক ওই নারীকে হেনস্তা করেছে তাদের পুলিশ শনাক্ত করেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে সোমবার রাতেই ঘটনাস্থলে যাই।

ওসি আরও বলেন, কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আমরা যে ভিডিওগুলো সংগ্রহ করেছি, সেখানে নারীর সঙ্গে ওই যুবকদের ধস্তাধস্তি ও আপত্তিকর কিছু অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। তবে ধর্ষণের অভিযোগও শোনা গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ