editor
প্রকাশিত: 6:30 PM, September 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বাণিজ্যিক এলাকা কালিঘাটে সার্কিট হাউজের পাশেই বন্ধু হোটেলে দীর্ঘদিন থেকে চলছে পতিতাবৃত্তি। তাদের এই পতিতালয়ের পাশেই সার্কিট হাউজ, নবাবী মসজিদ, পাইলট উচ্চ বিদ্যালয়। এই এলাকা দিয়ে সব সময় শিক্ষার্থীরা চলাফেরা করে। এর মধ্যে চলছে তাদের সুন্দরী বাণিজ্য। কিছু অসাধু পুলিশ ও হলুদ সাংবাদিকদের ম্যানেজ করে এখানে আবাসিক হোটেলের আড়ালে পতিতালয় পরিচালনা করলেও এতোদিন ছিলো ধরা ছোয়ার বাইরে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০জনকে আটক করে থানায় নিয়ে আসেন। এদের মধ্যে ৬ জন নারী ও চারজন পুরুষ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের শীর্ষ পতিতা ব্যবসায়ী দিলাল, রানা ও ফরিদের নেতৃত্বে কালিঘাটে একটি বিল্ডিংয়ে পাঁচটি রুম ভাড়া করে গড়ে তোলেন পতিতালয়। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে দালালদের মাধ্যমে সুন্দরী নারীদের নিয়ে আসে ওই বিল্ডিংয়ে। সেখানে পতিতাবৃত্তির পাশাপাশি রাত হলেই জমে উঠে মাদক জুয়ার আসর। যোগ দেন অনেক নামধারী সংবাদকর্মী ও দুই একজন অসাধু পুলিশ সদস্য। কিন্তু মাঝে মধ্যে কোতোয়ালী থানা পুলিশর অভিযান দিয়ে আটক করেন ঠিকই। পরে তারা আদালত থেকে জরিমানা দিয়ে সাথে সাথে বেরিয়ে আসেন। শুরু করেন ব্যবসা। এভাবেই চলছে তাদের রঙ্গশালা। এর আগে নগরীর সন্ধ্যা বাজারে ছিলো তাদের জমজমাট পতিতালয়। কিন্ত সেখানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযান দিয়ে ধ্বংস করে দেন তাদের অস্তানা। এরপর তারা নিরাপদ আস্তানা হিসেবে নেন বাণিজ্যিক এলাকা কালিঘাটকে।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ বলেন, বন্ধু হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই বাছাই করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির