editor

প্রকাশিত: 6:40 PM, September 14, 2021

বনলতা গৃহ নির্মাণ সমিতির আড়ালে ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ

বনলতা গৃহ নির্মাণ সমিতির আড়ালে ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মলেন লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা সাহেদ আহমদ

সিলেট নগরের মাছিমপুরে সরকারি অধিগ্রহণের কারণে পূর্ববর্তী মালিকরা জমি হারিয়ে যেখানে ভূমিহীন হয়েছেন, সেই ভূমিরই পতিত পড়ে থাকা অংশের কাগজপত্র তামাদি করে বনলতা গৃহ নির্মাণ সমবায় সমিতি নামের একটি ভূমিখেকো চক্রকে প্রদানের সুযোগ করে দেয়া হচ্ছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন মাছিমপুরের মরহুম বশির মিয়ার ছেলে সাহেদ আহমদ।

তিনি দাবি করেন, সাদিপুর দ্বিতীয় খন্ড মৌজায় তাদের মৌরশী বসতভিটা বিভিন্ন সময়ে সরকার অধিগ্রহণ করে। পরবর্তীতে এসব জমির বেশিরভাগই পতিত অবস্থায় পড়ে থাকে। এজন্য তারা জমি বন্দোবস্ত পাওয়ার আবেদন করেও পাননি। শুধু তাই নয়, তারা অধিগ্রহণকৃত জমির ষোলআনা ক্ষতিপূরণও পাননি।’

লিখিত বক্তব্যে সাহেদ বলেন, ‘তারা জমি বন্দোবস্ত পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ফলাফল পাননি। পরে হাইকোর্টে যান, হাইকোর্ট তাদের পক্ষে আদেশ দিলেও এ আদেশের বাস্তবায়ন হচ্ছে না। মূলত, বনলতা গৃহ নির্মাণ সমবায় সমিতির নামে ভূয়া একটি ভূমিখেকো চক্র দীর্ঘদিন ধরে সরকারকে ভুল বুঝিয়ে তাদের মৌরশী সম্পত্তি গিলে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে, আর এ কারণে তারা ন্যায্য পাওনা জমি বন্দোবস্ত পাচ্ছেন না।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯১২-১৩ ইং সালের এলএ কেইছমূলে তাদের কৃষি জমি সরকার অধিগ্রহণ করার পর মাত্র দুই তিন বছর ব্যবহার করার পর ফেলে রেখে দেয়। বর্তমানে জমিগুলো পতিত অবস্থায় আছে। একই ভাবে শাহজালাল সেতু নির্মাণের জন্য ১৯৮১-৮২ সালেও তাদের বসতভিটা অধিগ্রহণ করা হয়েছে। সেই জমির অর্ধেক এখনও পতিত অবস্থায় পড়ে রয়েছে। তখন থেকেই ভূমিহীন-গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন তারা। তাদের নিজস্ব জমি-জমা থাকার পরেও ভাড়া বাসায় থাকতে হচ্ছে।’

তিনি বলেন, তারা কয়েক দফায় ভূমি মন্ত্রণালয় থেকে অনুমতি আনার পরও তাদের জমি বন্দোবস্ত প্রদান করা হয়নি। এছাড়া পূর্বতন মালিক হিসেবে ৮ পরিবারকে ওই এলাকায় ০.১৬ একর করে জমি প্রদান করা হয়েছে। কিন্ত এখনও তাদের আবেদনের বিষয়ের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো প্রশাসনকে ভুল বুঝিয়ে বনলতা গৃহ নির্মাণ সমবায় সমিতি জমি নিয়ে যাওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে।

বনলতা সমবায় সমিতিকে ভূয়া এবং ভূমি দস্যুদের জমি-জমা আত্মসাতের একটি প্লাটফর্ম উল্লেখ করে তিনি দাবি করেন, ‘ বনলতা গৃহ নির্মাণ সমবায় সমিতির চেয়ারম্যান সোহেল কাদের চৌধুরী সমিতির আড়ালে এ জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন। ভূমিখেকোরা একসাথে সেখানকার দশবিঘা জমি কৌশলে তাদের নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অথচ আমাদের জমি দুই দুইবার অধিগ্রহণ করেছে সরকার। কিন্তু একবারও একটুকরো জমি আমাদেরকে ফেরত দেয়নি এটাই আমাদের জীবনের বড় দুঃখ।’ তিনি জমি বন্দোবস্ত পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ভূমিখেকো চক্রের কবল থেকে সকল দপ্তরকে সতর্ক থাকারও অনুরোধ করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির