editor

প্রকাশিত: 7:33 PM, September 15, 2021

মুসলিম সাহিত্য সংসদের ৮৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল বৃহস্পতিবার

মুসলিম সাহিত্য সংসদের ৮৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল বৃহস্পতিবার। ১৯৩৬ সনের ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের যাত্রা। ভাষা আন্দোলন থেকে শুরু করে এ অঞ্চলের সাহিত্য-সাংস্কৃতিক বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখেছে। সাহিত্য সংসদের প্রাণপুরুষ আজীবন সম্পাদক মুহম্মদ নূরুল হক ১৯৩২ খ্রিষ্টাব্দে ‘আল-ইসলাহ’ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। এই আল ইসলাহ কেন্দ্র করে সম্পাদক মুহম্মদ নূরুল হকের উদ্যোগে সিলেটের প্রধান ধর্মীয় আকর্ষণ দরগাহ-ই- হযরত শাহজালাল (রহ:)-এর মোতাওয়াল্লি¬ সরেকওম আবু জাফর আব্দুল্লা-হর বাড়ির বৈঠকখানায় একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠার জন্যে সভা (১৬ সেপ্টেম্বর ১৯৩৬) হয়। উক্ত সভায় মরমী কবি হাসন রাজার পুত্র দেওয়ান একলিমুর রাজাকে সভাপতি এবং দরগা শরিফের মোতাওয়াল্লি¬ সরেকওম আবু জাফর আব্দুল্ল¬াহকে সম্পাদক করে সাহিত্য সংসদের প্রথম কমিটি গঠন করা হয়। সংসদ প্রতিষ্ঠার মূল কারিগর মুহম্মদ নুরুল হক কমিটির কার্যকরী পরিষদের সদস্য পদ গ্রহণ করেন। পরের বছরই তাকে সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। আমৃত্যু তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাহিত্য সংসদের মুখপত্র আল-ইসলাহ এখনো প্রায় নিয়মিত বের হচ্ছে। ভাষা আন্দোলনে দেশের অন্যান্য জেলাগুলোর চেয়ে সিলেট জেলা ছিলো অনেক অনেক এগিয়ে। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো সাহিত্য সংসদ। সেই সাতচল্লিশ সনেই বাংলাকে রাষ্ট্রভাষা করার লক্ষে আল ইসলাহে সম্পাদকীয় লেখা হয়, সাতচল্লিশেই সাহিত্য সংসদের উদ্যোগে ৯ নভেম্বর, ৩০ নভেম্বর, ২৮ ডিসেম্বর বাংলা ভাষার পক্ষে তিনটি সভা অনুষ্ঠিত হয়। সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর উপস্থিতিতে অনুষ্ঠিত ৩০ নভেম্বরের সভাটি উর্দুর সমর্থকরা প- করে দেয়। এইভাবে রাষ্ট্রভাষা আন্দোলনের সৈনিকরা পরে রাজপথে নেমে আসেন এবং তাদের সিপাহসালার ছিলেন সাহিত্য সংসদসংশ্লিষ্টরা।

বাংলাদেশে নজরুল চর্চায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ অগ্রণী ভূমিকা পালন করে। কবি নজরুলের বয়স যখন ৫৫ বছর দেড় মাস, তখন সাহিত্য সংসদ সিলেটে ‘নজরুল ইসলাম দিবস’ পালন করে। ১৯৪৩ সালে সাহিত্য সংসদ কবি নজরুলের চিকিৎসা সাহায্যার্থে ‘নজরুল সাহায্য ভান্ডার’ গঠন করে। মুসলিম সাহিত্য সংসদ এদেশে প্রথম নজরুল সাহিত্য সম্মেলন আয়োজন করে। সংসদের উদ্যোগে প্রতিটি বৃহস্পতিবার সন্ধ্যেয় অনুষ্ঠিত হয় সাহিত্য আসর। সাহিত্য চর্চায় নিবেদিত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষে ২০০১ খ্রিষ্টাব্দ থেকে ‘কেমুসাস সাহিত্য পুরস্কার’ প্রদান করা হচ্ছে। জ্ঞান চর্চায়-সমাজসেবায় অবদানের জন্যে প্রতি বছর একজন অথবা দু’জন বিশিষ্ট ব্যক্তিকে সাহিত্য সংসদের ‘সম্মানসুচক সদস্য পদ’ প্রদান করা হয়।

নতুন প্রজন্মকে এদেশের প্রকৃতি, লেখক-কবিদের বেড়ে ওঠার স্থল এবং ঐতিহাসিক স্থানের সাথে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্যে সাহিত্য সংসদের উদ্যোগে ‘শেকড়ের সন্ধানে অভিযাত্রা’ নামে একটি কর্মসূচী পরিচালিত হয়। মাত্র ১৯টি বই নিয়ে সাহিত্য সংসদের পাঠাগারের যাত্রা শুরু হয়েছিলো, এখন বইয়ের সংখ্যা অর্ধ লাখেরও উপর। এখন প্রতিদিন শত শত পাঠক সাহিত্য সংসদ পাঠাগারে বসে বই, পত্রিকা, ম্যাগাজিন পড়তে পারেন। বই বাড়িতে নিয়ে পড়ারও ব্যবস্থা আছে। সাহিত্য সংসদ বইকে সবার কাছে পৌঁছে দেবার জন্যে প্রতি বছর বই মেলার আয়োজন করে। ২০০০ খ্রিষ্টাব্দের মার্চে (২৪-২৬ মার্চ) প্রথম কেমুসাস বইমেলা অনুষ্ঠিত হয়। প্রথমদিকে অনিয়মিতভাবে অনুষ্ঠিত হলেও এখন নিয়মিতভাবে প্রতি বছর বইমেলা হচ্ছে। বইমেলায় সিলেট ও ঢাকার প্রকাশকরা অংশ নেন।

হযরত শাহজালাল (রহ:) মাজারের প্রধান ফটকের গা ঘেষেই সাহিত্য সংসদের সুরম্য নিজস্ব ভবন। ভবনটির প্রতিটি ফ্লোরের পরিমাণ সাড়ে পাঁচ হাজার বর্গফুট। নতুন ভবনটিতে রয়েছে বিশাল অডিটোরিয়াম, লাইব্রেরি, জাদুঘর, সাহিত্য আসর কক্ষ ইত্যাদি।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে যেমন পুরনো বই রয়েছে তেমনি রয়েছে অনেক পূরাকীর্তি শিলালিপি। এরমধ্যে সবচে উল্লেখযোগ্য মোগল সম্রাট আওরঙ্গজেবের হাতের লেখা কোরআন শরীফ। সংসদ ভবনে’র পঞ্চম তলায় সাহিত্য সংসদের সাবেক সভাপতি ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদের নামে চার হাজারেরও বেশি সংগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত একটি জাদুঘর রয়েছে।

সংসদের কর্মসূচি:
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংসদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সাহিত্য সংসদের সকল পৃষ্ঠপোষক সদস্য, জীবনসদস্য, সাধারণ সদস্যসহ লেখক, সাহিত্য-সংস্কৃতি কর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির