editor

প্রকাশিত: 7:46 PM, September 15, 2021

সিলেট অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

সিলেট অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আইন শৃংখলা রক্ষায়, উন্নয়ন কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে: নূরুল হাসান ফরিদী

জ্ঞান আর দক্ষতার বিশেষ উপায় হলো প্রশিক্ষণ, আন্তরিকতা উদ্দীপনা নিয়ে উচ্চ মান সম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের আইনশৃঙ্খলা রক্ষায়, উন্নয়ন কর্মকান্ডে ঝাপিয়ে পড়তে হবে। যাতে করে দেশের মানুষ আনসার-ভিডিপি’র দ্বারা উপকৃত হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) নগরীর আখালিয়াস্থ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে সম্মেলন কক্ষে ২য় ধাপে ২১ দিন মেয়াদী ১৬০ জন অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপ-মহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী উপরোক্ত কথা বলে।

আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষন কোর্স অধিনায়ক এনামুল খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি অফিসার মো: মাহমুদুল হক। সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোর্সের কোয়ার্টার মাষ্টার এ এস এম এনামুল হকে সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষনের সাথে জড়িত প্রশিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষনার্থী বৃন্দ।

জেলার ১৩ উপজেলা থেকে বাচাইকৃত ১৬০ জন ভিডিপি সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণের বিষয় রয়েছে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্রচালনা, জঙ্গিবাদ, সন্ত্রাসদমন, মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, হাঁস-মুরগী ও পশু পালন, মৎস্য চাষ, পয়:প্রণালী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সংগঠনের পরিচিতি সহ উন্নয়নমূলক ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে ক্লাস নিবেন।

প্রধান অতিথি উপ-মহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী বলেন, ভিডিপি প্রশিক্ষন গ্রহণে কর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি সর্বশেষে ধর্মীয় অনুশাসন মেনে শৃঙ্খলা ও ধৈয্য সহকারে প্রশিক্ষন গ্রহণের নির্দেশ ও সুষ্ঠুভাবে প্রশিক্ষন সম্পন্ন করার সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানান।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির